News Flash

  • Home
  • প্রধান খবর
  • ফরিদাবাদ জেলাকে ২৭০ কোটি টাকার উন্নয়নমূলক কাজ উপহার দিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী
Image

ফরিদাবাদ জেলাকে ২৭০ কোটি টাকার উন্নয়নমূলক কাজ উপহার দিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী

ফরিদাবাদ, ২৪ জানুয়ারি (হি.স.) : হরিয়ানার ফরিদাবাদ জেলাকে ২৭০ কোটি টাকার উন্নয়নমূলক কাজ উপহার হিসেবে দিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। বুধবার হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর ফরিদাবাদ জেলায় ১৫টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এর মধ্যে সাতটি উদ্বোধন ও আটটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

এই উপলক্ষ্যে বুধবার মিনি সচিবালয়ের ১২ নম্বর সেক্টরের সভাকক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্যাবিনেট মন্ত্রী মুলচাঁদ শর্মা মুখ্যমন্ত্রী মনোহর লালকে এজন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিয়ানার ক্যাবিনেট মন্ত্রী মুলচাঁদ শর্মা। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক সীমা ত্রিখা, বিধায়ক নরেন্দ্র গুপ্তা, ডিসি বিক্রম সিং এবং হরিয়ানা নগর উন্নয়ন কর্তৃপক্ষ ফরিদাবাদের প্রশাসক গরিমা মিত্তল সহ বিভিন্ন দফতরের আধিকারিকরা। হরিয়ানার উচ্চশিক্ষা ও পরিবহন বিভাগের ক্যাবিনেট মন্ত্রী মুলচাঁদ শর্মা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মনোহর লাল ফরিদাবাদ সহ হরিয়ানাকে ২০৩৪ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প উপহার হিসেবে দিয়েছেন। এরমধ্যে সবচেয়ে বড় ২৭০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প।

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top