News Flash

  • Home
  • খেলা
  • পরপর দু’বার, সূর্যকুমারই আইসিসির বর্ষসেরা টি-২০ ক্রিকেটার
Image

পরপর দু’বার, সূর্যকুমারই আইসিসির বর্ষসেরা টি-২০ ক্রিকেটার

দুবাই, ২৪ জানুয়ারি(হি.স.) : ২০২২ সালের পর আবার ২০২৩ এ আইসিসির টি-২০ ক্রিকেটের বর্ষসেরা ক্রিকেটার হলেন সূর্যকুমার। এই নিয়ে পরপর দু’বার আইসিসির বর্ষসেরা টি-২০ ক্রিকেটার নির্বাচিত হলেন সূর্যকুমার যাদব। ২০২৩ সালে ১৭টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছিলেন সূর্যকুমার যাদব। তাতে ৭৩৩ রান করেছেন স্কাই। তাঁর গড় ৪৮.৮৬ ও স্ট্রাইক রেট ১৫৫.৯৫।

এবার টি-টোয়েন্টির বর্ষসেরা পুরুষ তালিকায় সূর্যকুমারের সঙ্গে ছিলেন আরও তিনজন। তারা হলেন- জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা, উগান্ডার বাঁ-হাতি স্পিনার আল্পেশ রামজানি এবং নিউজিল্যান্ডের ব্যাটিং অলরাউন্ডার মার্ক চ্যাপম্যান। এদিকে মেয়েদের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হেইলি ম্যাথিউস। তার সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়ার অ্যালিস পেরি, ইংল্যান্ডের সোফি একলস্টন এবং শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top