News Flash

  • Home
  • খেলা
  • শতদলকে হারিয়ে সুপার ফোরে খেলা নিশ্চিত করলো জি.বি প্লে সেন্টার
Image

শতদলকে হারিয়ে সুপার ফোরে খেলা নিশ্চিত করলো জি.বি প্লে সেন্টার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি।। টানা ৫ ম্যাচে জয় ছিনিয়ে সুপার ফোরে উন্নীত হলো জিবি প্লে সেন্টার। শতদলকে হারিয়ে দিলো জি.বি প্লে সেন্টার। সদর অনুর্ধ ১৫ ক্রিকেটে বুধবার ড. বি আর আম্বেদকর মাঠে শতদল সংঘ মুখোমুখি হয় জিবি প্লে সেন্টারের। ম্যাচে জিবি প্লে সেন্টার সাত উইকেটের ব্যবধানে হারিয়ে দিলো শতদল সংঘকে। এই জয়ের সুবাদে টানা ৫ ম্যাচে জয়ের স্বীকৃতি স্বরূপ গ্রুপ রানার্স হয়ে সুপার ফোরে খেলা নিশ্চিত করে নিয়েছে। সকালে খেলা শুরুতে প্রথমে ব্যাট করে শতদল সংঘ ৩৩.৫ ওভারে ১০ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ১১৩ রান। ব্যাটে শতদলের পক্ষে অঙ্কিত দাস ৩৫, পাপাই দাস ১২, বিবেক দেবনাথ ৩৮ রান করে। তবে আর কোনো ব্যাটসম্যানই ভরসা যোগাতে পারেনি। বলে জিবির পক্ষে উজ্বয়ন বর্মণ ৩ টি এবং দুটো করে উইকেট নেয় ছুটন মিয়া ও ঋতুরাজ ঘোষরা।।জয়ের জন্য জিবি প্লে সেন্টারের সামনে টার্গেট দাঁড়ায় ১১৪ রানের। যাকে তাড়া করতে নেমে জিবি শিবির ১৫.২ ওভারে ৩ উইকেটের বিনিময়ে জয়ের রান হাসিল করে নেয়। বিজয়ী দলের হয়ে সোমরাংসু পাল ৩২, রাজদীপ দেবনাথ ২৮, ছুটন মিয়া ২২, ড্যানিয়েল চক্রবর্তী ২৩ রান করে। শতদল সংঘের হয়ে বিবেক দেবনাথ দুটি এবং পাপাই দাস একটি উইকেট দখল করে।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top