News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিভিন্ন দাবিতে পথ অবরোধে সামিল পুনর্বাসিত ব্রু-রা 
Image

বিভিন্ন দাবিতে পথ অবরোধে সামিল পুনর্বাসিত ব্রু-রা 

গন্ডাছড়া, ২৩ জানুয়ারি: পাঁচ দফা দাবির ভিত্তিতে সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে পথ অবরোধ করল পুনর্বাসিত ব্রু গোষ্ঠীর অনান্তাপাড়ার জনগনেরা। 

পাঁচ দফা দাবির মধ্যে  উল্লেখযোগ্য, অনলাইন বা অফলাইনে রেশনের চাল প্রদান,  পাঁচ মাস ধরে প্রতিমাসে যে ৫ হাজার টাকা করে তাদের দেওয়ার কথা ছিল, সেটি অবিলম্বে  অনান্তাপাড়ার শরণার্থী প্রদান করা, শৌচালয়, পানীয় জল ইত্যাদি। 

এই দাবিগুলির ভিত্তিতে  আজ গন্ডাছড়া টু আমবাসা মধ্যবর্তী সড়কের উল্টাছড়া এলাকায়  সকাল ৭ টা থেকে পুনর্বাসিত ব্রু গোষ্ঠীর অনান্তা পাড়ায় বসবাসকারী লোকজনেরা পথ অবরোধে বসে। 

তারা এদিন পথ অবরোধ করে দাবি জানায় জেলাশাসক যেন অবরোধ স্থলে এসে তাদের সঙ্গে কথা বলেন। তবেই তারা রাস্তা অবরোধমুক্ত করবেন। 

এই খবর পেয়ে ছুটে যান গন্ডাছড়া মহকুমা শাসক অরিন্দম দাস এবং মহাকুমার ডিসিএম পুলিশ প্রশাসন। মহকুমা শাসক অরিন্দম দাস তাদের সাথে দীর্ঘক্ষণ কথা বলার পর তাদের আশ্বস্ত করে অবরোধ তুলে নেওয়ার কথা বললেও তারা তা মানতে নারাজ। 

Releated Posts

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন, কয়েক মাসেই বিকল বিশালগড়ের নতুন টাউন হলের এসি

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই বিকল হয়ে পড়েছে বিশালগড়ের অফিসটিলা এলাকার নতুন টাউন হলের বৈদ্যুতিক এসি।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে জনকল্যাণে কাজের আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: মহান চিন্তাবিদ, দার্শনিক এবং ভারতীয় জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার আগরতলার…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top