News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যোগা হেলথ স্কুলের পুরস্কার বিতরনী অনুষ্ঠানের উদ্বোধন করে যোগার প্রতি আত্ম নিয়োগের আহ্বান করলেন বিধায়িকা কল্যাণী রায়
Image

যোগা হেলথ স্কুলের পুরস্কার বিতরনী অনুষ্ঠানের উদ্বোধন করে যোগার প্রতি আত্ম নিয়োগের আহ্বান করলেন বিধায়িকা কল্যাণী রায়

তেলিয়ামুড়া, ২৩ জানুয়ারি: সবার জন্য সুস্বাস্থ্য, সুস্বাস্থ্যর জন্য যোগাসন -এই স্লোগান কে সামনে রেখে তেলিয়ামুড়া যোগা হেলথ স্কুলএর ৩০তম পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 মঙ্গল প্রদীপ জ্বালিয়ে এর শুভ উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যানি সাহা রায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুরপিতা রূপক সরকার সহ কাউন্সিলরগণ। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন যোগা হেলথ স্কুল এর কর্ণধার ভবানী বর্ধন।

বক্তব্য রাখতে গিয়ে কল্যাণী সাহা রায় বলেন নিজেদেরকে সুস্থ রাখতে এবং সমাজকে সার্বিকভাবে সুস্থ রাখার প্রয়োজনের যোগার প্রতি আত্মনিয়োগ করতে সকলকে আহ্বান জানান।অনুষ্ঠানে যোগা প্রদর্শন করা হয়।

অনুষ্ঠান মঞ্চে আয়োজকদের তরফ থেকে উপস্থিত সাংবাদিক এবং বিভিন্ন স্তরের সমাজ সেবকদের সংবর্ধিত করা হয়।নাচে,গানে,যোগায় এক মুগ্ধকর অনুষ্ঠান হয়।

Releated Posts

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন, কয়েক মাসেই বিকল বিশালগড়ের নতুন টাউন হলের এসি

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই বিকল হয়ে পড়েছে বিশালগড়ের অফিসটিলা এলাকার নতুন টাউন হলের বৈদ্যুতিক এসি।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে জনকল্যাণে কাজের আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: মহান চিন্তাবিদ, দার্শনিক এবং ভারতীয় জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার আগরতলার…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top