News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ত্রয়োদশ উকাপা স্বশাসিত পরিষদের পরবর্তী সিইএম দেবোলালই, অনুমোদন রাজ্যপালের
Image

ত্রয়োদশ উকাপা স্বশাসিত পরিষদের পরবর্তী সিইএম দেবোলালই, অনুমোদন রাজ্যপালের

হাফলং (অসম), ২৩ জানুয়ারি (হি.স.) : ত্রয়োদশ উত্তর কাছাড় পার্বত্য (উকাপা) স্বশাসিত পরিষদের পরবর্তী মুখ্য কার্যনিৰ্বাহী সদস্য দেবোলাল গার্লোসাই। আজ মঙ্গলবার অসমের রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া নতুন মুখ্য কার্যনিৰ্বাহী সদস্য (সিইএম) হিসেবে দেবোলাল গার্লোসার নামেই সিলমোহর দিয়েছেন।

আগামীকাল বুধবার বেলা ১১টায় হাফলং জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে মুখ্য কার্যনিৰ্বাহী সদস্য পদে শপথ গ্রহণ করবেন দেবোলাল গার্লোসা। আগামী ১৫ দিনের মধ্যে দেবোলাল গার্লোসাকে ফ্লোর টেস্ট দিয়ে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছেন রাজ্যপাল কাটারিয়া।

প্রসঙ্গত, ২৮ আসন–বিশিষ্ট উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদে ২৫টি আসনে বিজয়ী হয়েছেন বিজেপি প্ৰাৰ্থীরা। ফলে ফ্লোর টেস্ট যে নিয়ম রক্ষার বিষয়, তা আর বলার অপেক্ষা রাখে না।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top