News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১৯৯ নং ব্যাটেলিয়ন বিএসএফ জোয়ানদের উদ্যোগে সামাজিক কর্মসূচী অনুষ্ঠিত 
Image

১৯৯ নং ব্যাটেলিয়ন বিএসএফ জোয়ানদের উদ্যোগে সামাজিক কর্মসূচী অনুষ্ঠিত 

কৈলাসহর, ২৩ জানুয়ারি: ১৯৯ নং ব্যাটেলিয়ন বিএসএফ জোয়ানদের উদ্যোগে আজ ছাগলডেমা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্বাস্থ্য শিবির ভলিবল খেলা ও ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন ধরনের পড়াশুনার সামগ্রী বিতরণ করা হয়েছে।  মূলত আজ জামতৈলবাড়ি ছাগলডেমা ও হালাইছড়া এই তিনটি গ্রাম পঞ্চায়েতকে নিয়ে এই অনুষ্ঠান করা হয় ছাগলডেমা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। 

 আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বি এস এফ পানিসাগর সেক্টরের ডিআইজি এমপি সিং, বিশিষ্ট সমাজসেবী সিংচুন হালাম থেকে শুরু করে আরও অনেকে। প্রচুরসংখ্যক জনসাধারণরা বিনামূল্যে স্বাস্থ্যপরিসেবা গ্রহণ করেছে এদিন। 

আজকের এই কর্মসূচির পাশাপাশি প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীরাদের মধ্যেও বিনামূল্যে বিভিন্ন ধরনের পড়াশুনার সামগ্রী বিতরণ করা হয়েছে। 199 নং ব্যাটালিয়ান বিএসএফ জোয়ান ও হালামবাড়ির মধ্যে এদিন ভলিবল খেলা অনুষ্ঠিত হয়েছে। ভলিবল খেলায় হালামবাড়ির সদস্যরা জয়লাভ করেছে। এই সেবামূলক অনুষ্ঠানে বিএসএফ স্কুলগুলোকে খেলার সামগ্রী সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস তুলে দিয়েছে। 

Releated Posts

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন, কয়েক মাসেই বিকল বিশালগড়ের নতুন টাউন হলের এসি

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই বিকল হয়ে পড়েছে বিশালগড়ের অফিসটিলা এলাকার নতুন টাউন হলের বৈদ্যুতিক এসি।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে জনকল্যাণে কাজের আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: মহান চিন্তাবিদ, দার্শনিক এবং ভারতীয় জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার আগরতলার…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top