News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারত সফরে এসেছেন ইউএনজিএ সভাপতি, ৫-দিন ঠাসা কর্মসূচি রয়েছে ডেনিস ফ্রান্সিসের
Image

ভারত সফরে এসেছেন ইউএনজিএ সভাপতি, ৫-দিন ঠাসা কর্মসূচি রয়েছে ডেনিস ফ্রান্সিসের

নয়াদিল্লি, ২২ জানুয়ারি (হি.স.) : বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করের আমন্ত্রণে ৫-দিনের সফরে ভারতে এসেছেন রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের ৭৮-তম অধিবেশনের সভাপতি ডেনিস ফ্রান্সিস। সোমবার ফ্রান্সিস ভারত সফরে এসেছেন, দিল্লিতে তাঁকে স্বাগত জানান রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কাম্বোজ-সহ অন্যান্যরা। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স মাধ্যমে জানিয়েছেন, “এই সফর ভারত-রাষ্ট্রসঙ্ঘ সম্পর্ককে এগিয়ে নেওয়ার এবং ভারতের অগ্রাধিকার এবং বৈশ্বিক চ্যালেঞ্জগুলির বিষয়ে মতামত বিনিময় করার একটি সুযোগ।”

বিদেশমন্ত্রক সূত্রের খবর, এই সফরে পারস্পরিক স্বার্থের গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক বিষয়ে বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন ডেনিস ফ্রান্সিস। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ফ্রান্সিসের ভারত সফর ভারত-রাষ্ট্রসঙ্ঘ সম্পর্ককে জোরদার করার এক অনন্য সুযোগ প্রদান করবে, বিশেষ করে সাধারণ পরিষদের সঙ্গে, যা রাষ্ট্রসঙ্ঘের সবচেয়ে প্রতিনিধিত্বকারী অঙ্গ।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনে বিপুল ভোট, পার হল ৮০ শতাংশের গণ্ডি

কলকাতা, ৬ অক্টোবর(আইএএনএস) : পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে মঙ্গলবার উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে।…

ByBySandeep Biswas Oct 6, 2026

প্রধানমন্ত্রী মোদির ২৫ বছরের নেতৃত্বের প্রশংসায় কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রস্তাব, দেওয়া হল ‘স্ট্যান্ডিং ওভেশন’

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাহী পদে সরকারের প্রধান হিসেবে টানা ২৫ বছর নেতৃত্ব দেওয়ার মাইলফলককে…

ByByNews Desk Oct 6, 2026

ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলার নিন্দা ভারতের, আহত ১১ ভারতীয়

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): ওমান উপকূলে পানামার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমটি অন পিস-এ হামলার তীব্র নিন্দা জানাল ভারত।…

ByByNews Desk Oct 6, 2026

ডুপ্লিকেট ভোটার সরানোর দাবি আগে, এখন প্রক্রিয়ার বিরোধিতা: এস আই আর নিয়ে কংগ্রেসের ‘দ্বিচারিতা’ তুলে ধরল বিজেপি

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর)-এ অনিয়মের অভিযোগ তুলে প্রধান…

ByByNews Desk Oct 6, 2026
Scroll to Top