News Flash

  • Home
  • প্রধান খবর
  • শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগদান সমগ্র আম্বানি পরিবারের
Image

শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগদান সমগ্র আম্বানি পরিবারের

অযোধ্যা, ২২ জানুয়ারি (হি.স.) : অযোধ্যায় সোমবার রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে পুরো আম্বানি পরিবার। দেশের প্রবীণ শিল্পপতি এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (আরআইএল)-এর প্রধান মুকেশ আম্বানি এবং তাঁর স্ত্রী নীতা আম্বানি তাদের পুরো পরিবারের সঙ্গে অযোধ্যায় শ্রী রামলালার অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে মুকেশ আম্বানির ছোট ভাই অনিল আম্বানিও যোগ নেন।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রধান মুকেশ আম্বানি এবং তাঁর স্ত্রী নীতা আম্বানি অযোধ্যার নবনির্মিত শ্রী রাম জন্মভূমি মন্দির কমপ্লেক্সে শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে এসে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। এই উপলক্ষে মুকেশ এবং নীতা আম্বানি জানান, রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকা আমাদের কাছে সৌভাগ্যের ব্যাপার। মুকেশ আম্বানির বড় ছেলে আকাশ আম্বানি এবং তার স্ত্রী শ্লোকা মেহতা আম্বানি, মেয়ে ইশা আম্বানি এবং তাঁর স্বামী আনন্দ পিরামল এবং ছোট ছেলে অনন্ত আম্বানিও শ্রী রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মুকেশ আম্বানির পরিবার ছাড়াও, আদিত্য বিড়লা গ্রুপের কুমার মঙ্গলম বিড়লা, বেদান্ত গ্রুপের অনিল আগরওয়াল, ভারতী এয়ারটেলের সুনীল মিত্তল এবং রেমন্ড গ্রুপের প্রধান অনিল সিংহানিয়াও অযোধ্যায় শ্রী রাম মন্দিরে অনুষ্ঠিত রামলালার অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

Releated Posts

আরজি কর কাণ্ডের নির্যাতিতার মাকে প্রার্থী করা মহিলাদের সুরক্ষায় বিজেপির প্রতিশ্রুতির প্রমাণ: প্রধানমন্ত্রীর দাবি

কলকাতা, ২৬ এপ্রিল (আইএএনএস): আরজি কর মেডিক্যাল কলেজ কাণ্ডের নির্যাতিতার মাকে প্রার্থী করা পশ্চিমবঙ্গে মহিলাদের নিরাপত্তার প্রতি বিজেপির…

ByByNews Desk Apr 26, 2026

ভারতের চিজ বিশ্বমঞ্চে ছাপ ফেলছে, ‘ভারতের স্বাদ পৌঁছচ্ছে বিশ্বে’: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): ভারতের দুগ্ধশিল্প আন্তর্জাতিক স্তরে দ্রুত এগোচ্ছে এবং ভারতীয় চিজ বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাচ্ছে—এ কথা জানালেন…

ByByNews Desk Apr 26, 2026

কালপাক্কম ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরের ‘ক্রিটিক্যালিটি’ ঐতিহাসিক মাইলফলক: প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): তামিলনাড়ুর কালপাক্কমে দেশের স্বদেশি প্রযুক্তিতে নির্মিত প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরের ‘ক্রিটিক্যালিটি’ অর্জনকে ভারতের পারমাণবিক…

ByByNews Desk Apr 26, 2026

পুনর্নবীকরণযোগ্য শক্তিতে বিশ্বে চতুর্থ স্থানে ভারত, দ্রুত সম্প্রসারণে জোর: প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে ভারতের দ্রুত অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, বায়ুশক্তি…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top