News Flash

  • Home
  • মুখ্য খবর
  • একটা সময় কেউ কেউ বলতেন রাম মন্দির তৈরি হলে দেশে আগুন লাগবে, এই নির্মাণ আগুন নয়, শক্তির জন্ম দিচ্ছে: প্রধানমন্ত্রী
Image

একটা সময় কেউ কেউ বলতেন রাম মন্দির তৈরি হলে দেশে আগুন লাগবে, এই নির্মাণ আগুন নয়, শক্তির জন্ম দিচ্ছে: প্রধানমন্ত্রী

আগরতলা, ২২ জানুয়ারি: একটা সময় কেউ কেউ বলতো রাম মন্দির তৈরি হলে দেশে আগুন লাগবে। রামলালার এই মন্দির নির্মাণ ভারতীয় সমাজের শান্তি, ধৈর্য, ​​পারস্পরিক সম্প্রীতি ও সমন্বয়ের প্রতীক। এই নির্মাণ আগুন নয়, শক্তির জন্ম দিচ্ছে। আজ অযোধ্যায় একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন তিনি বলেন, শত শত বছরের অপেক্ষার পরে আজ আয্যোধায় রাম এসেছেন। বিধি মেনেই তৈরি হয়েছে রাম মন্দির৷ ঘরে ঘরে জ্বলবে রাম জ্যোতি। বহু ত্যাগ আর তপস্যার পর আমাদের মাঝে রাম৷

তাঁর দাবি, অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর আজ থেকে দেশে নতুন যুগের সূচনা হয়েছে। আজ দেশে হতাশাবাদের কোনো স্থান নেই। এই অনুভূতি একটি শক্তিশালী, সক্ষম, মহান, ঐশ্বরিক ভারতের ভিত্তি হয়ে উঠবে। সমস্ত ভারতীয়দের মধ্যে একনিষ্ঠতার অনুভূতি নতুন ভারতের ভিত্তি হয়ে উঠবে। এই হল ভগবান থেকে দেশ ও রাম থেকে জাতির চেতনার প্রসার।

এদিন তিনি আরও বলেন, রাম বিবাদ নয়, রাম সমাধান৷ শুধু রামলালার নয়, আজ আদর্শের প্রাণ প্রতিষ্ঠা৷ এই মন্দির শুধুই কোনো দেব মন্দির নয়। এটি ভারতের দৃষ্টি, ভারতের দর্শনশাস্ত্রের, ভারতের দিগ্দর্শনের মন্দির। এটি রাম রূপে রাষ্ট্রীয় চেতনার মন্দির। রাম ভারতের আস্থা, রামই ভারতের আধার,
রাম ভারতের বিচার, রামই ভারতের বিধান,রাম ভারতের চেতনা, রামই ভারতের চিন্তন,রাম ভারতের প্রতিষ্ঠা।

তাঁর কথায়, ভারতীয় সংবিধান কার্যকরী হওয়ার পরেও, প্রভু শ্রী রামের অস্তিত্ব নিয়ে কয়েক দশক ধরে আইনি লড়াই অব্যাহত ছিলো। তিনি আজ ভারতীয় ন্যায়ব্যবস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। যারা ন্যায়পালিকার মর্যাদা রক্ষা করেছে। তিনি বলেন, ন্যায়ের প্রতিমূর্তি ভগবান শ্রী রামের মন্দির আজ সম্পূর্ণ ন্যায়সংগত ভাবে নির্মিত হয়েছে।

এদিন তিনি আরও বলেন, ২২ জানুয়ারী ২০২৪-এর এই সূর্য আশ্চর্যজনক আভা নিয়ে এসেছে। এটি ক্যালেন্ডারে লেখা তারিখ নয়, এটি একটি নতুন সময় চক্রের উত্স। রাম মন্দিরের ভূমি পুজোর পর থেকে সারা দেশে প্রতিদিনই উৎসাহ-উদ্দীপনা বেড়েই চলেছিল। নির্মাণ কাজ দেখে দেশবাসীর মধ্যে প্রতিদিন নতুন আস্থা তৈরি হচ্ছিল। শতাব্দীর সেই ধৈর্যের উত্তরাধিকার আজ আমরা পেয়েছি। আজ আমরা শ্রী রামের মন্দির পেয়েছি।

তাঁর কথায়, আজ থেকে এক হাজার বছর বাদে আজকের তারিখকে সম্মান করবেন। গুলামির মানসিকতা ভেঙে দেবে। প্রভু রামের থেকে ক্ষমা চাইছি আমাদের কিছু কম ছিল। আজ আমাদের সেই কমতি পূরণ করেছে।

এদিন প্রধানমন্ত্রী, প্রভু শ্রীরামের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, আমাদের পুরুষত্ব, ত্যাগ আর ত্যাপায় নিশ্চয়ই কিছু একটা কমতি আছে যা আমরা এত শতাব্দী ধরে করতে পারিনি।নআজ সেই অভাব পূরণ হল। আমার বিশ্বাস প্রভু শ্রীরাম আজ অবশ্যই আমাদের ক্ষমা করবেন।

Releated Posts

ভোটে বাধা ও আধিকারিকদের উপর হামলা বরদাস্ত নয়: জিতেন্দ্র

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচনে সোমবারের ভোটগ্রহণকে কেন্দ্র করে হিংসা…

ByByTaniya Chakraborty Sep 29, 2026

হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার সময়সীমা, নির্বাচন কমিশনে মথার ডেপুটেশন

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: উদয়পুরে ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে দলের কর্মীদের গুলি করার ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার…

ByByTaniya Chakraborty Sep 29, 2026

গুলিবিদ্ধ কর্মীদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন বিজেপি সভাপতি

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: গুলিবিদ্ধ কর্মীদের দেখতে জিবি হাসপাতালে যান বিজেপির রাজ্য সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়। হাসপাতালে আহতদের…

ByByTaniya Chakraborty Sep 29, 2026

রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণ অধিবেশন উপলক্ষে নিউইয়র্ক সফরে সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণ অধিবেশন উপলক্ষে ভারতের সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে নিউইয়র্ক সফরে যাচ্ছেন পশ্চিম ত্রিপুরার…

ByByReshmi Debnath Sep 28, 2026
Scroll to Top