News Flash

  • Home
  • খেলা
  • লা লিগা : ২ গোলে পিছিয়ে থাকা কার্লো আনচেলত্তির দল আলমেরিয়াকে হারিয়ে ফিরল শীর্ষে!
Image

লা লিগা : ২ গোলে পিছিয়ে থাকা কার্লো আনচেলত্তির দল আলমেরিয়াকে হারিয়ে ফিরল শীর্ষে!

সান্তিয়াগো, ২২ জানুয়ারি (হি.স.): অসম্ভবকে সম্ভব করল রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধের পুরোটা সময় ২-০ গোলে পিছিয়ে থাকা দলটা দ্বিতীয়আর্ধে ঘুরে দাঁড়ালো এবং আলমেরিয়াকে হারিয়ে ফিরল লা লিগার শীর্ষে। সান্তিয়াগো বের্নাবেউয়ে রবিবার রাতে রোমাঞ্চকর লড়াইয়ে ৩-২ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। ৩৮ সেকেন্ডে লার্জি রামাজানি আলমেরিয়াকে এগিয়ে দেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন এদগার গনসালেস।এরপর পেনাল্টি থেকে জুড বেলিংহ্যাম ব্যবধান কমান,তারপর সমতা ফেরান ভিনিসিউস জুনিয়র। যখন খেলা আমিমাংসিত হবে এমনটাই ভাবছেন দু’দলের খেলোয়াড়রা ঠিক সেই মুহূর্তে অর্থাৎ ম্যাচের ৯৮ মিনিটে গোল করে রিয়ালকে ৩ পয়েন্ট এনে দেন দানি কারভাহাল।

জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েও হেরে যাওয়া আলমেরিয়া স্পর্শ করেছে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড। লা লিগায় টানা সবচেয়ে বেশি ২৪ ম্যাচে জয়শূন্য থেকে দলটি বসেছে স্পোর্তিং গিহনের পাশে। ১৯৯৭ ও ১৯৯৮ সালে গিহন ২০ হারের পাশাপাশি ড্র করেছিল চার ম্যাচ। আট ড্র ও ১৬ হারের পর এবার আলমেরিয়ার সামনে শঙ্কা রেকর্ডটি একার করে নেওয়ার। ২০ ম্যাচে ১৬ জয় ও তিন ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এলো রিয়াল। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে জিরোনা।

Releated Posts

নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও

কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…

ByBySandeep Biswas Jul 3, 2026

কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল

কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…

ByBySandeep Biswas Jul 3, 2026

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে শুভেচ্ছা মানসুখ মাণ্ডব্য ও জয় শাহর, ক্রীড়া সাংবাদিকদের অবদানকে কুর্নিশ

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মানসুখ…

ByByNews Desk Jul 2, 2026

নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর শ্রীশান্তের উপর থেকে তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল ক্রিকেট সংস্থা

তিরুবনন্তপুরম, ১ জুলাই (আইএএনএস): প্রাক্তন ভারতীয় পেসার এস. শ্রীশান্ত-এর উপর জারি থাকা তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল…

ByByNews Desk Jul 1, 2026
Scroll to Top