News Flash

  • Home
  • দেশ
  • মুম্বইয়ের আম্বেদকর হাসপাতালে আগুন, সুরক্ষিত সমস্ত রোগী
Image

মুম্বইয়ের আম্বেদকর হাসপাতালে আগুন, সুরক্ষিত সমস্ত রোগী

মুম্বই, ২১ জানুয়ারি (হি.স.): আগুন লাগল মুম্বইয়ের ভিখরোলি পূর্ব এলাকার একটি হাসপাতালে। শনিবার গভীর রাতে ডঃ আম্বেদকর হাসপাতালে আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও ঘটনা ঘটেনি, আগুন লাগা মাত্রই সমস্ত রোগীকে সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়া হয়। দমকল জানিয়েছেন, শনিবার গভীর রাত ১.৪৭ মিনিট নাগাদ আগুন লাগার খবর পাওয়া যায়, খবর পাওয়ার আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের ইঞ্জিন। ভোররাত ২.২৫ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার পর শিবাজী ঢেলে, বিমল তিওয়ারি, জশোবাই রাঠোর, কে নির্মল, অরুণ হরিভগত ও সুস্মিতা নামে ৬ জন রোগীকে উদ্ধার করে রাজাওয়ারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আগুন কীভাবে লাগল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে দমকল।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top