News Flash

  • Home
  • দিনের খবর
  • এবার সিরিয়া! ইজরায়েলি মিসাইলে ধূলিসাৎ বহুতল, মৃত কমপক্ষে ৫
Image

এবার সিরিয়া! ইজরায়েলি মিসাইলে ধূলিসাৎ বহুতল, মৃত কমপক্ষে ৫

নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.)। এবার সিরিয়ায় আঘাত হানল ইজরায়েলি ফৌজ। সেদেশের রাজধানী দামাস্কাসে মিসাইল ছোড়ার অভিযোগ উঠল ইজরায়েলের বিরুদ্ধে। এই হামলায় মৃত্যু হয়েছে ৫ জনের বলে খবর।

সূত্রে খবর, শনিবার দামাস্কাসে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী। সেখানের একটি বহুতলে আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্র। মুহূর্তে গুঁড়িয়ে যায় গোটা বাড়ি। জানা গিয়েছে, হামাস-ইজরায়েল যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইরানপন্থী নেতাদের বৈঠক হচ্ছিল সেখানে বলে খবর। এই বিষয়ে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, “ইজরায়েলের মিসাইল হামলায় বহুতলটি ধূলিসাৎ হয়ে গিয়েছে। ৫ জনের মৃত্যু হয়েছে।”
উল্লেখ্য, সিরিয়ায় বিদ্রোহীদের সঙ্গে যুঝতে হেজবোল্লাকে নিয়মিত অস্ত্র সরবরাহ করে ইরান। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদেরও হয়ে লড়াই করছে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীটি। আবার ইরানের মদতে এই হেজবোল্লারা আক্রমণ চালাচ্ছে ইজরায়েলেও। ফলে গাজার পাশাপাশি লেবানন সীমান্তেও লড়াই করতে হচ্ছে ইজরায়েলি ফৌজকে।

প্রসঙ্গত, সিরিয়া এবং ইজরায়েলের মধ্যে সমস্যা বহুদিনের। বেশ কয়েকবার দুদেশের মধ্যে যুদ্ধও হয়েছে। কিন্তু পরবর্তী সময়ে সম্পর্কে শীতলতা থাকলেও সেই অর্থে বড় মাত্রার সংঘর্ষ হয়নি। কিন্তু ২০১১ সালে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধের পর থেকেই ফের একবার উত্তপ্ত হতে শুরু করেছে দুদেশের সম্পর্ক। এর আগেও একাধিকবার সিরিয়ায় হামলা চালিয়েছিল ইজরায়েলি যুদ্ধবিমান।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top