ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারি।। টানা তিন ম্যাচে পরাজিত হলো মৌচাকের ক্ষুদে ক্রিকেট দল। এবার মর্ডানের কাছে ও মুখ থুবড়ে পড়লো মৌচাকের মৌরা। শনিবার তালতলা মাঠে মর্ডানের মুখোমুখি হয় মৌচাক দল। ম্যাচে মর্ডান শিবির ১৫ রানের ব্যবধানে হারিয়ে দিলো মৌচাক কোচিং সেন্টারকে। কুয়াশার কারণে এই ম্যাচে ও ওভার সংখ্যা কমিয়ে দেয়া হয়। দুদলের জন্য ধার্য হয় ২০ ওভার করে। প্রথমে ব্যাট করে মর্ডান দল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ১২০ রান। ব্যাট হাতে দলের পক্ষে দীপ জয় গুরু বিশ্বাস সর্বাধিক ৪০ রান করে। এছাড়া প্রীতম দাস ২৫, সৌম্যজিত সরকার ১৬, সৌম্যজিত চক্রবর্তী ১১, সুরজ সাহা ৯ রান করে। বল হাতে মৌচাকের পক্ষে আইজেক দেববর্মা তিনটি উইকেট নেয়। এছাড়া রোহিত বর্মণ দুটি এবং একটি করে উইকেট নেয় কৌশিক দাস, অরিজিৎ সরকাররা। পাল্টা খেলতে নেমে মৌচাক দল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১০৫ রানই করতে সক্ষম হয়। ব্যাটে মৌচাকের হয়ে রোহিত বর্মণ ২৬, তন্ময় ভৌমিক ৩২, আইজেক দেববর্মা ১৫, অক্ষিত দেবনাথ ১১, ঋত্বিক দেববর্মা ১০ রান করলে ও তা দলের পরাজয় রুখতে পারেনি। বলে মর্ডান ক্রিকেট একাডেমির পক্ষে দুটো করে উইকেট নেয় রাজ পাল, উজ্বল দেব ও দীপজয় দেবনাথরা। সুবাদে ১৫ রানের ব্যবধানে জয় হাসিল করে নিলো মর্ডান দল।

মৌচাককে হারিয়ে টানা ২য় জয় পেয়েছে মডার্ন ক্রিকেট একাডেমি
Tags:
Releated Posts
ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি
ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…
মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…
স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…


















