News Flash

  • Home
  • দিনের খবর
  • আবগারি নীতি কেলেঙ্কারি মামলা : ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল সঞ্জয় ও সিসোদিয়ার বিচারবিভাগীয় হেফাজত
Image

আবগারি নীতি কেলেঙ্কারি মামলা : ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল সঞ্জয় ও সিসোদিয়ার বিচারবিভাগীয় হেফাজত

নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.): দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় আম আদমি পার্টি (এএপি)-র নেতা সঞ্জয় সিংয়ের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বৃদ্ধি করল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। এছাড়াও দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এএপি নেতা মনীশ সিসোদিয়ারও বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। সঞ্জয় ও সিসোদিয়াকে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত।

প্রসঙ্গত, বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ সমাপ্ত হওয়ায় শনিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আদালতে পেশ করা হয় সঞ্জয় সিং ও মনীশ সিসোদিয়াকে। উভয়কেই আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। অন্যদিকে, সর্বেশ মিশ্র ও অমিত অরোরার জামিনের আবেদনের শুনানি আপাতত আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত স্থগিত রেখেছে আদালত।

Releated Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস

কলকাতা, ২২ জুন : দলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল তৃণমূল…

ByByNews Desk Jun 22, 2026

মধ্যপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শ্রমিকবোঝাই পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ১৮

ছিন্দওয়াড়া, ২২ জুন : মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া-বেতুল জাতীয় সড়কে সোমবার সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু…

ByByNews Desk Jun 22, 2026

দ্রুত অগ্রসর হচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু, আগামী ৪৮ ঘণ্টায় মুম্বইয়ে বৃষ্টির সম্ভাবনা; উত্তর-পূর্ব ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

নয়াদিল্লি, ২২ জুন (আইএএনএস): দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ২০২৬ আরও দ্রুত অগ্রসর হচ্ছে এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মহারাষ্ট্রের…

ByByNews Desk Jun 22, 2026

রাজ্য বাজেট নিয়ে সতর্ক থাকার নির্দেশ মমতার, তড়িঘড়ি সমালোচনা না করার বার্তা দলীয় শিবিরে

কলকাতা, ২২ জুন (আইএএনএস): রাজ্যের নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে তড়িঘড়ি প্রতিক্রিয়া না দেওয়ার জন্য নিজের অনুগত তৃণমূল…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top