News Flash

  • Home
  • দেশ
  • প্রকাশ্যে গর্ভগৃহের আসনে উপবিষ্ট রামলালার প্রথম ছবি
Image

প্রকাশ্যে গর্ভগৃহের আসনে উপবিষ্ট রামলালার প্রথম ছবি

অযোধ্যা, ১৯ জানুয়ারি ( হি.স.) : মাঝে আর মাত্র দু’দিন। আগামী ২২ জানুয়ারি, সোমবার উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন, ওই দিনই রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানও সম্পন্ন হবে। যার জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেজে উঠেছে অযোধ্যা । বৃহস্পতিবার গর্ভগৃহের আসনে উপবিষ্ট হয়েছেন রামলালা। শুক্রবার প্রকাশ্যে এল গর্ভগৃহের আসনে উপবিষ্ট রামলালার প্রথম ছবি ।

শোভাযাত্রা করে গত বুধবার অযোধ্যার রাম মন্দিরে নিয়ে আসা হয়েছিল ‘রামলালা’র ৫১ ইঞ্চি উচ্চতার মূর্তিকে। বৃহস্পতিবার দুপুর ১টা ২৮ মিনিটে, ‘শুভ মুহূর্তে’ সেটিকে গর্ভগৃহের মূল বেদিতে প্রতিষ্ঠিত করা হয়। মুখ ছিল হলুদ কাপড়ে ঢাকা। গায়ে ছিল সাদা চাদর।এর পরে রামলালার বিগ্রহের আরও একটি ছবি প্রকাশ্যে আসে। সেই ছবিতে হলুদ এবং সাদা কাপড় সরিয়ে দেওয়া হলেও চোখে বাঁধা ছিল কাপড়ের পট্টি। গলায় পরানো ছিল গোলাপের মালা। বিকেল সাড়ে চারটে নাগাদ রামের বিগ্রহের পূর্ণ অবয়ব প্রকাশ করা হয়। চোখের বাঁধন খুলে দেওয়া হয়। হাতে দেওয়া হয় অস্ত্র।

পাঁচ বছরের শিশুর আদলে গড়া হয়েছে অযোধ্যায় শিশু রামের মূর্তি। রাম মন্দিরে এই মূর্তিটির পাশাপাশি পুরোনো মূর্তিটিও রাখা থাকবে। ‘প্রাণপ্রতিষ্ঠা’র পর দু’টি মূর্তিতেই পুজো দিতে পারবেন ভক্তরা।

রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে নতুন রূপে সেজে উঠেছে অযোধ্যা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাম মন্দিরের উদ্বোধনের আগে নিরপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর। দেশ এবং বিদেশের ভিভিআইপিদের জন্য ইতিমধ্যেই প্রয়োজনীয় নিরাপত্তা সুনিশ্চিত করেছে উত্তর প্রদেশের পুলিশ।
মোতায়েন করা হয়েছে প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনীও। প্রশাসনের তরফে স্পষ্ট নির্দেশ, রাম মন্দির ট্রাস্টের তরফে নিমন্ত্রণ না পাওয়া কোনও ব্যক্তিই উদ্বোধনের দিন অযোধ্যায় থাকতে পারবেন না। যাঁদের বৈধ আমন্ত্রণপত্র নেই, তাঁদের হোটেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Releated Posts

বিহারে রহস্যজনক পরিস্থিতিতে পুরসভার নির্বাহী আধিকারিকের মৃত্যু, তদন্ত শুরু

ঔরঙ্গাবাদ, ২ আগস্ট (আইএএনএস): বিহারের ঔরঙ্গাবাদ জেলায় রহস্যজনক পরিস্থিতিতে আহত অবস্থায় উদ্ধার হওয়ার পর দেহরি-ডালমিয়ানগর পুর পরিষদের নির্বাহী…

ByByNews Desk Aug 2, 2026

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top