News Flash

Image

রুফ টপ সোলার প্যানেল দ্বারা ৬১১০ কেডব্লিউপি শক্তি উৎপাদন এনএফ রেলওয়ের

গুয়াহাটি, ১৯ জানুয়ারি (হি.স.) : ভারতীয় রেলওয়ে ২০৩০ সালের মধ্যে নেট শূন্য কার্বন নির্গমনের লক্ষ্যে জীবাশ্ম জ্বালানীর উপর নির্ভরতা কমানোর প্রয়াসে, উত্তরপূর্ব সীমান্ত (এনএফ) রেলওয়ে জোনজুড়ে সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপন করে আরও বেশি করে সবুজ শক্তি উৎপন্ন করার পদক্ষেপ নিয়েছে। ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত ৬১১০.২৩৩ কেডব্লিউপি উৎপন্ন করে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে জুড়ে রুফ টপ সৌর বিদ্যুৎ প্রকল্প চালু করা হয়েছে। এর ফলে, ৪৬.৮৩ লক্ষ ইউনিট সাশ্রয় হবে, যা বার্ষিক প্রায় ৩.৭৪ কোটি টাকা শক্তি বিলের সম পরিমাণ।

আজ এক প্ৰেস বিবৃতিতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এ তথ্য দিয়ে জানান, গো-গ্রিন মিশনের অধীনে অসমের ৪৫টি স্টেশন এবং অন্যান্য পরিষেবা ভবনগুলিতে ৪৫০৯ কেডব্লিউপি উৎপন্নকারী সোলার রুফ টপ প্যানেল লাগানো হয়েছে। এভাবে পশ্চিমবঙ্গের ২৪টি স্টেশনে সোলার রুফ টপ প্যানেল লাগানো হয়েছে যা ৫৫৪.২০ কে ডব্লিউ পি উৎপাদন করে, বিহারের ১১টি স্টেশনে সোলার রুফ টপ প্যানেল লাগানো হয়েছে যা ৩৯০ কেডব্লিউপি উৎপাদন করে, ত্রিপুরার ১৬টি স্টেশনে সোলার রুফ টপ প্যানেল লাগানো হয়েছে যা ৩৩৫ কেডব্লিউপি উৎপাদন করে, নাগাল্যান্ডের ২-টি স্টেশন এবং মেঘালয়ের ১-টি স্টেশনে যথাক্রমে ১২০ কেডব্লিউপি এবং ১০ কেডব্লিউপি উৎপন্ন করা সোলার রুফ টপ প্যানেল লাগানো হয়েছে। এছাড়া, অসম, বিহার এবং পশ্চিমবঙ্গের ৩৮৮টি লেভেল ক্রসিং গেটে ১৯২.০৩৩ কেডব্লিউপি সোলার রুফ টপ সিস্টেম চালু করা হয়েছে।

বর্তমান আর্থিক বছরের শেষ ত্রৈমাসিকে শক্তির প্রয়োজনীয়তা মেটাতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে তার অধিক্ষেত্রে ১৮৭১ কেডব্লিউপি ক্ষমতার সোলার রুফ টপ সিস্টেম কমিশন করতে প্রস্তুত। এর মধ্যে রঙিয়া ডিভিশনের বিভিন্ন স্থানে ৮৯২ কেডব্লিউপি, উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মালিগাঁও স্পোর্টস কমপ্লেক্স-এ ৩৮৪ কেডব্লিউপি রয়েছে। পাশাপাশি ৪৯৫ কেডব্লিউপি এবং ১০০ কেডব্লিউপি যথাক্রমে লামডিং এবং আলিপুরদুয়ার ডিভিশনের বিভিন্ন স্টেশন এবং পরিষেবা ভবনগুলিতে চালু করার পরিকল্পনা করা হয়েছে।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে তার শক্তির প্রয়োজনীয়তা মেটানোর জন্য সৌরশক্তি ব্যবহার করতে প্রতিশ্রুতিবদ্ধ যা সমস্ত স্টেশনের বিদ্যুতের চাহিদা মেটাতে সাহায্য করবে এবং পরিবেশ বান্ধব হওয়া ছাড়াও রেলওয়ে এবং দেশের জন্য মূল্যবান ধনরাশি বাঁচাবে, জানান উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।

Releated Posts

লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ উদ্ধার, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা: মণিপুরের ডিজিপি

ইম্ফল, ১৪ জুন (আইএএনএস): মণিপুরে জাতিগত সংঘর্ষের সময় লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে…

ByByNews Desk Jun 14, 2026

অসমের চার ঐতিহ্যবাহী পণ্য পেল জিআই স্বীকৃতি, গ্রামীণ জীবিকা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে নতুন দিগন্ত

গুয়াহাটি, ১৪ জুন (আইএএনএস): অসমের চারটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও হস্তশিল্পজাত পণ্য ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি লাভ করেছে। ভারতের…

ByByNews Desk Jun 14, 2026

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top