News Flash

  • Home
  • দিনের খবর
  • পুলিশে নিয়োগের বয়স বৃদ্ধির দাবিতে পথে নামলো চাকরি প্রার্থীরা
Image

পুলিশে নিয়োগের বয়স বৃদ্ধির দাবিতে পথে নামলো চাকরি প্রার্থীরা

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.) : পুলিশে নিয়োগের বয়সসীমা বাড়ানোর দাবিতে পথে নামলো চাকরি প্রার্থীরা। বৃহস্পতিবার শিয়ালদা স্টেশন সংলগ্ন এলাকা থেকে ধর্মতলা পর্যন্ত একগুচ্ছ দাবিতে মিছিল করে চাকরি প্রার্থীরা।

তাদের অন্যান্য দাবিগুলি হল, অবিলম্বে পুলিশে চাকরির পরীক্ষার নোটিফিকেশন, নন জয়েনিং সিটে নিয়োগ, বয়সের ছাড়। এদিনের মিছিলে বহু চাকরি প্রার্থী পা মেলান।
উল্লেখ্য, এর আগেও মুখ্যমন্ত্রী, সরাষ্ট্রসচিব সহ একাধিক দফতরে স্মারকলিপি দিয়ে বিষয়গুলি দৃষ্টিপাত করানোর চেষ্টা হয়। কিন্তু ফল হয়নি। কোনও আশ্বাস পাওয়া যায়নি। এদিকে তাদের চাকরির বয়স পেরিয়ে যাচ্ছে। রাজ্যে করোনা মহামারীর কারণেও দু-বছর নষ্ট হয়েছে। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তারা বিষয়টি তুলে ধরতে এই মিছিল করেন। পাশপাশি চাকরি প্রার্থীদের আরো দাবি মুখ্যমন্ত্রী নিয়োগে বয়স সীমা বাড়ানোর ঘোষণা করলেও সরকারি ভাবে নির্দেশিকা জারি করা হয়নি। সে বিষয়ে সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক।

Releated Posts

আন্তর্জাতিক যোগ দিবসে নেতাদের বার্তা: সুস্থ জীবন, মানসিক প্রশান্তি ও সক্রিয় বার্ধক্যের জন্য যোগ অপরিহার্য

নয়াদিল্লি/মুম্বই/লেহ, ২১ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত অনুষ্ঠানে যোগের গুরুত্ব তুলে ধরলেন…

ByByNews Desk Jun 21, 2026

নিট পুনঃপরীক্ষার আগের দিন হায়দ্রাবাদে আত্মঘাতী পরীক্ষার্থী, চাঞ্চল্য

হায়দ্রাবাদ, ২১ জুন (আইএএনএস): নিট (ইউজি) পুনঃপরীক্ষার মাত্র একদিন আগে হায়দ্রাবাদে এক পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ…

ByByNews Desk Jun 21, 2026

অন্ধ্রপ্রদেশে ২৫ বছর বয়সী যুবকের কথিত হেফাজতে মৃত্যুর ঘটনায় এসআইটি গঠন

বিজয়ওয়াড়া, ২১ জুন (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় ২৫ বছর বয়সী এক যুবকের কথিত পুলিশ হেফাজতে মৃত্যু ও নিখোঁজ হওয়ার…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে পাঞ্জাবে বিজেপি সভাপতি নীতিন নবীন, ১২ হাজার মানুষের অংশগ্রহণে বিশেষ কর্মসূচি

চণ্ডীগড়, ২১ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পাঞ্জাবের ফাগওয়ারায় আয়োজিত এক বৃহৎ যোগ অনুষ্ঠানে অংশ নিলেন…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top