News Flash

  • Home
  • দিনের খবর
  • ‘মিলন-প্রভাতে দূরের মানুষ, আসিল নিকট মম’, দানের পর লিখলেন মমতা
Image

‘মিলন-প্রভাতে দূরের মানুষ, আসিল নিকট মম’, দানের পর লিখলেন মমতা

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): সকাল সকাল রওনা দিয়েছিলেন কালীঘাটের বাড়ি থেকে। নবান্নে যাওয়ার আগে মাঝ রাস্তায় থমকালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শীতের সকালে ফুটপাতবাসী এবং সাফাইকর্মীদের দেখে নেমে এলেন গাড়ি থেকে।

প্রাথমিক কথাবার্তা সেরে সকলের হাতে তুলে দিলেন শীতের পোশাক, কম্বল। সামাজিক মাধ্যমে নিজেই সেই ছবি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। অভিজ্ঞতা জানাতে গিয়ে লিখেছেন, ‘মিলন-প্রভাতে দূরের মানুষ, আসিল নিকট মম’।

বৃহস্পতিবার সকালেও জবুথবুই ছিল শহর কলকাতা। হালকা বৃষ্টিতে আরও স্যাঁতস্যাঁতে বোধ হচ্ছিল। সেই আবহেই পথবাসী এবং সাফাইকর্মীদের হাতে কম্বল তুলে দিলেন মমতা। সরু পাড়ের সাদা শাড়ির উপর হালকা সোয়েটার এবং তার উপর শাল জড়ানো ছিল গায়ে। সেভাবেই গাড়ি থেকে নেমে আসেন তিনি। সকলের হাতে শীতের পোশাক এবং কম্বল তুলে দেন।

পরে সামাজিক মাধ্যমে সেই মুহূর্তের কিছু ছবি তুলে ধরেন মমতা। লেখেন, “নবান্ন যাওয়ার পথে সাফাইকর্মীদের দেখে কষ্ট হচ্ছিল। এই শীতের দিনে তাঁদের জীবনযাপন আমাকে ভাবায়। হৃদয়ে বেদনার সঞ্চার করে। তাঁরা আমার এই শহর, রাজ্যকে পরিষ্কার রাখেন। তাই আজ নবান্ন যাওয়ার পথে সকলের হাতে কম্বল তুলে দিলাম।” রবীন্দ্রনাথের লেখা দুই লাইন, ‘মিলন-প্রভাতে দূরের মানুষ আসিল নিকটে মম’ও পোস্ট করেন তিনি।

ওই অভিজ্ঞতা নিয়ে মমতা আরও লেখেন, ‘নিজের সাধ্য মতো, সর্বদা মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর আমি। আমার রাজ্যের যে কোনও মানুষ, যদি একজনও দুঃখ, কষ্টে থাকেন, তাহলে তা আমার কাছে সমান বেদনাদায়ক। জনসেবা করার জন্য, গণদেবতার স্বার্থে, নিজের গোটা জীবন সঁপে দিয়েছি আমি। তাঁরা ভাল থাকলেই, আমার ভাল থাকা। সকলে ভাল থাকুন, সুস্থ থাকুন’।

যত দিন থাকবেন, তত দিন বিপদে আপদে সাধারণ মানুষের পাশে থাকার সর্বতো চেষ্টা চালিয়ে যাবেন বলে মঙ্গলবারও জানিয়েছিলেন মমতা।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top