News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • কেন্দ্ৰীয় ও অসম সরকার জনতার সঙ্গে সামাজিক, অৰ্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে অন্যায় করছে : রাহুল
Image

কেন্দ্ৰীয় ও অসম সরকার জনতার সঙ্গে সামাজিক, অৰ্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে অন্যায় করছে : রাহুল

শিবসাগর (অসম), ১৮ জানুয়ারি (হি.স.) : ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’। আজ বৃহস্পতিবার সকাল প্রায় নয়টায় নাগাল্যান্ডের তুলি থেকে আন্তঃরাজ্য সীমান্তবর্তী শিবসাগর জেলার হালুওটিঙে একটি ডিলাক্স বাসে করে সপার্ষদ এসেছেন রাহুল গান্ধী। এখানে জাতীয় পতাকা বিনিময় করে কংগ্রেসের প্রচুর নেতা ও কর্মীরা উষ্ণ স্বাগত জানান তাঁকে।

হালুওটিঙে আয়োজিত এক সভায় বক্তৃতাও দিয়েছেন রাহুল। প্রদত্ত বক্তৃতায় কংগ্ৰেস নেতা রাহুল গান্ধী বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্ৰীয় ও অসম সরকার সামাজিক, অৰ্থনৈতিক এবং রাজনৈতিক অন্যায় সংঘটিত করছে বলে অভিযোগ করেছেন। তিনি বলেন, গত ১৪ তারিখ (১৪ জানুয়ারি) মণিপুর থেকে ভারত জোড়া ন্যায় যাত্রা শুরু করেছেন। এই যাত্রা মহারাষ্ট্র পর্যন্ত চলবে। বলেন, ‘এই যাত্রার উদ্দেশ্য শুধু ভারতের প্রতিটি ধর্ম ও বর্ণকে একত্রিত করা নয়, ‘ন্যায়’ দেওয়াও। আমরা এই যাত্রার নামের সাথে ‘ন্যায়’ যোগ করেছি। কারণ আমরা মনে করি, বিজেপি এবং আরএসএস দেশের মানুষের প্রতি সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে বহু অবিচার করছে।’

রাহুল বলেন, ‘এই (ভারত জোড়ো ন্যায়) যাত্রা শংকরদেবের আদর্শের একটি যাত্রা। তিনি আপনাদের (মানুষকে) পথ দেখিয়েছেন, সবাইকে একত্রিত করার চেষ্টা করেছেন এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন। অতএব ভারত জোড়ো যাত্রার লক্ষ্যও তাই।’

এর পরই রাহুল অসমের বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। বলেন, ‘সম্ভবত ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার চলছে অসমে।’

তিনি তাঁর আগেকার ভারত জোড়ো যাত্রার প্রসঙ্গও তুলে ধরেছেন রাহল। বলেন, আগেরবার তিনি কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত গোটা ভারত ভ্ৰমণ করেছেন। সে সময় জনতা তাঁকে পরামৰ্শ দিয়েছিলেন, এবার পূর্ব থেকে পশ্চিমে যাত্ৰা করতে। তাই তিনি এবার মণিপুর থেকে অসম নাগাল্যান্ড হয়ে মুম্বাই পৰ্যন্ত ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ শুরু করেছেন। তাঁর যাত্রা সফল করার জন্য তিনি নাগাল্যান্ড এবং মণিপুর প্ৰদেশ কংগ্ৰেসের সভাপতি ও দলীয় কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।

Releated Posts

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026

শরণার্থীদের ত্রাণে মিজোরামকে ১০ কোটি টাকার চাল দেবে কেন্দ্র, আশ্বাস অমিত শাহের

আইজল, ১৩ জুন (আইএএনএস): মিজোরামে আশ্রয় নেওয়া শরণার্থীদের ত্রাণ ও সহায়তার জন্য রাজ্য সরকারকে ১০ কোটি টাকা মূল্যের…

ByByNews Desk Jun 13, 2026

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনা: পাঁচ জওয়ানের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ খাড়্গে ও প্রিয়াঙ্কা গান্ধীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): অসমে ভারতীয় বায়ুসেনার একটি এএন-৩২ পরিবহণ বিমানের দুর্ঘটনায় পাঁচ বায়ুসেনা কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top