News Flash

  • Home
  • দেশ
  • ভুয়ো জব কার্ড ধরতে এবার কমিটি গঠন করল কলকাতা হাই কোর্ট
Image

ভুয়ো জব কার্ড ধরতে এবার কমিটি গঠন করল কলকাতা হাই কোর্ট

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.) : কাজ করিয়েও গরিব মানুষকে হকের টাকা দিচ্ছে না কেন্দ্র—অভিযোগ রাজ্যের। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্ট একটি কমিটি গঠন করে বলল, যাঁরা প্রাপ্য টাকা পাননি বলে দাবি করছেন, তাঁদের জব কার্ড আদৌ বৈধ তো? এ প্রশ্নের জবাব ওই কমিটিকেই সরেজমিনে তদন্ত করে জানাতে বলল আদালত।

বৃহস্পতিবার রাজ্যের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। কমিটির সদস্য হিসাবে থাকছেন, রাজ্য, কেন্দ্র, ক্যাগ বা কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব ইন্ডিয়া এবং অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের এক জন করে প্রতিনিধি।

হাই কোর্টের নির্দেশ, এই কমিটিকে জেলা অনুযায়ী তথ্য খতিয়ে দেখতে হবে। প্রতিটি জেলার মহকুমায় যেতে হবে কমিটিকে। জব কার্ড যাচাই করতে হবে। আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি। কমিটির প্রতিনিধি হিসাবে কাদের মনোনীত করা হচ্ছে তা ওই দিনই আদালতকে জানাবে রাজ্য এবং কেন্দ্র।

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top