News Flash

Image

টোটোর ধাক্কায় মৃত্যু খুদে ছাত্রের

নদিয়া, ১৭ জানুয়ারি (হি.স.) : কুয়াশার জেরে মর্মান্তিক দুর্ঘটনা। টোটোর ধাক্কায় মৃত্যু হয়েছে এক খুদে ছাত্রের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় নদিয়ার ভীমপুর এলাকায়। কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা।

জানা গিয়েছে, মৃত শিশুর নাম রনি ঘোষ। বয়স আনুমানিক ৬ বছর। অন্যান্য দিনের মতোই বুধবার সকালে পড়তে বেরিয়েছিল সে। পড়া শেষে ফিরছিল বাড়ির দিকে। এদিকে এদিন সকাল থেকেই কুয়াশায় মুড়ে ছিল পথঘাট। যার জেরে পড়ে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় উলটো দিক থেকে আসা টোটো দেখতে পায়নি খুদে। যার জেরে ঘটে দুর্ঘটনা।

উলটো দিক থেকে দ্রুতগতিতে আসা টোটো ধাক্কা মারলে গুরুতর জখম হয় ওই খুদে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। প্রাথমিকভাবে অনুমান, কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় এই দুর্ঘটনা।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top