News Flash

  • Home
  • দিনের খবর
  • সমবায় ব্যাঙ্কের প্রশংসায় পঞ্চমুখ অমিত শাহ, পদক্ষেপের কথাও জানালেন কেন্দ্রীয় সমবায় মন্ত্রী
Image

সমবায় ব্যাঙ্কের প্রশংসায় পঞ্চমুখ অমিত শাহ, পদক্ষেপের কথাও জানালেন কেন্দ্রীয় সমবায় মন্ত্রী

নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.) : সমবায় ব্যাঙ্কের ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, “সমবায় ব্যাঙ্কগুলি এত ভালো কাজ করছে। মানুষজনকে জিজ্ঞেস করলে তাঁরা বলবেন, তাঁরা সমবায় ব্যাঙ্ক থেকে পড়াশোনার জন্য ঋণ পেয়েছেন।” কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বুধবার নতুন দিল্লির নাওরোজি নগরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে কো-অপারেটিভ সোসাইটিগুলির রেজিস্ট্রারের নতুন কার্যালয় ভবনের উদ্বোধন করেন।

এরপর তিনি বলেছেন, “সমবায় মন্ত্রক গঠনের আগে, সমবায় সমিতিগুলির কেন্দ্রীয় নিবন্ধকের পর্যাপ্ত কর্মী ছিল না, কোনও কম্পিউটারাইজেশন ছিল না এবং সময়ের সঙ্গে সঙ্গে আইন অথবা নিয়ম পরিবর্তন করা হয়নি এবং সেই পরিস্থিতিতে মাল্টি-স্টেট সমবায় সমিতিগুলি কাজ করছিল।” অমিত শাহ আরও বলেছেন, “সমবায় মন্ত্রক গঠনের পর, ৯৮-তম সংশোধনী অনুসারে মাল্টি-স্টেট সমবায় সমিতি আইনে সমস্ত পরিবর্তন করা হয়েছে। কর্পোরেট সোসাইটি পরিচালনার জন্য বেশ কিছু সমস্যা ছিল। যাইহোক, মাল্টি-স্টেট কো-অপারেটিভ সোসাইটি (সংশোধন) আইন, ২০২৩ এই ধরনের সমস্ত সমস্যার সমাধান করেছে।”

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top