News Flash

  • Home
  • দিনের খবর
  • মুখ্যমন্ত্রীর সংহতি মিছিলে আপত্তি নওশাদেরও, অভিযোগ ‘উসকানি দিচ্ছেন মমতা’
Image

মুখ্যমন্ত্রীর সংহতি মিছিলে আপত্তি নওশাদেরও, অভিযোগ ‘উসকানি দিচ্ছেন মমতা’

কলকাতা, ১৭ জানুয়ারি (হি.স.) :সংহতি মিছিল নিয়ে শুভেন্দু অধিকারীর সুর নওশাদ সিদ্দিকির গলাতেও। রামমন্দির উদ্বোধনের দিন অর্থাৎ ২২ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা মিছিলের বিরোধিতা করলেন আইএসএফ বিধায়ক।

তাঁর অভিযোগ, এই মিছিল করে আসলে উসকানি দিতে চাইছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের সংখ্যালঘু ও সুশীল সমাজের উদ্দেশে নওশাদের আর্জি, এই ফাঁদে পা দেবেন না।

মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি মিছিলের ডাক দেন। অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিনই কলকাতায় এই মিছিল হবে। সর্বধর্মের মানুষের সঙ্গে পা মেলাবেন খোদ মুখ্যমন্ত্রীও। সেই মিছিলের বিরোধিতা করে কলকাতা হাই কোর্টে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে চিঠি লিখেছেন শুভেন্দুর ভাই তথা তমলুকে সাংসদ দিব্যেন্দু অধিকারী। এবার সেই বিরোধিতার সুর শোনা গেল নওশাদ সিদ্দিকির গলাতেও। কী বলছেন ভাঙড়ের বিধায়ক?

তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় ২২ তারিখের মিছিল বাতিল করে ২৩ তারিখ হাঁটুন। ওই দিন আইএসএফ দেশপ্রেম দিবসের ডাক দিয়েছে। ২৩ তারিখ মিছিল হলে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিছিলে হাঁটব। কিন্তু ২২ তারিখ নয়। নওশাদের আরও সংযোজন, শুভেন্দুবাবুরা এনিয়ে এখন রাজনীতি করছেন। সুযোগ পেয়েছেন তাই করছেন।

নওশাদের অভিযোগ, “২২ তারিখ মিছিল ডেকে উসকানি দিতে চাইছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের সংখ্যালঘু ও সুশীল সমাজের উদ্দেশে বার্তা দিতে চাই, এই ফাঁদে পা দেবেন না।”

Releated Posts

বঙ্গের দ্বিতীয় দফা ভোটের আগে কড়া বার্তা নির্বাচন কমিশনের, ভোটার ভীতি বা বিস্ফোরণ ঘটনায় গাফিলতি হলে রেহাই নয় পুলিশের

কলকাতা, ২৬ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটের আগে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নিল ভারতের নির্বাচন…

ByByNews Desk Apr 26, 2026

ভারত-নিউজিল্যান্ড বাণিজ্য চুক্তির আগে আগ্রায় শিল্পপতিদের সঙ্গে বৈঠক, ‘ওয়ার্ল্ড ক্যাপিটাল অব ফুটওয়্যার’ ব্র্যান্ড চালু করলেন পীযূষ গোয়াল

নয়াদিল্লি/আগ্রা, ২৬ এপ্রিল (আইএএনএস): ভারত-নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের আগে উত্তরপ্রদেশের আগ্রায় বিভিন্ন শিল্পক্ষেত্রের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Apr 26, 2026

দলত্যাগী ৭ সাংসদের সদস্যপদ বাতিলের দাবি: সংবিধানের দশম তফসিল অনুযায়ী পদক্ষেপ চাইলেন সঞ্জয় সিং

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): আম আদমি পার্টি (এএপি)-এর রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিং রবিবার জানিয়েছেন, সম্প্রতি দলত্যাগ করা সাতজন…

ByByNews Desk Apr 26, 2026

দেশজুড়ে ‘মন কি বাত’ শুনলেন বিজেপি নেতারা, বিভিন্ন রাজ্যে ব্যাপক সাড়া

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাত-এর ১৩৩তম পর্ব রবিবার দেশজুড়ে ব্যাপক…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top