News Flash

Image

‘ওরা সবচেয়ে বড় চোর’, বিজেপিকে তোপ মমতার

কলকাতা, ১৬ জানুয়ারি (হি.স.): বিজেপি শিবিরকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে নিশানা করে মঙ্গলবার তিনি বলেন, ‘ওরা সবচেয়ে বড় চোর।’

লোকসভা ভোটের আগে একাধিক মামলায় নাম জড়িয়েছে শাসকদলের শীর্ষ নেতা-মন্ত্রীদের। অনেকেই জেলে। উঠতে বসতে বিজেপির তরফে স্লোগান উঠছে, ‘চোর ধরো, জেল ভরো।’ তবে মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, “আমি জানি বিজেপি সব জায়গায় বলে বেড়াচ্ছে, চোর-চোর-চোর। ওরা সব থেকে বড় চোর।”

মুখ্যমন্ত্রী বলেন, “লোকে বলছে অলি-গলিমে সোর হ্যায়, বিজেপি-কা সব চোর হ্যায়। বড় বড় ডাকাত, বড় বড় গুন্ডা, বড়বড় ক্রিমিন্যাল এজেন্সিদের প্রোটেকশনে আছে।এজেন্সিরা আজ বাঁচাচ্ছে। ওদের বাড়িগুলিতে অভিযান চালালে দেখবেন, তৃণমূল কংগ্রেস যা করেছে…”।

একটু থেমে তারপর নিজের হাত তুলে বলেন, দেখুন আমার ৫ টা আঙুলের মধ্যে একটা আঙুল আমার কেটে যেতে পারে। একটা ছোট্ট ঘটনার জন্য নিশ্চয়ই সবাই খারাপ নয়।আজ পর্যন্ত কেউ যদি আমায় বলেন, আমি চা খেয়ে পয়সা দিইনি, আমি ছেড়ে দেব। আমি যেদিন থেকে মুখ্যমন্ত্রী হয়েছি, এক পয়সাও মায়না নিই না।’’

Releated Posts

গুজরাটে পার্ক করা ট্রেলারে এসইউভি-এর ধাক্কা, নিহত ৭

ভাবনগর, ৬ অক্টোবর (আইএএনএস): গুজরাটের ভাবনগর জেলায় মঙ্গলবার একটি পার্ক করা ট্রেলারের পিছনে এসইউভি ধাক্কা মারায় সাতজনের মৃত্যু…

ByByNews Desk Oct 6, 2026

ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় নকশাল অস্ত্রভাণ্ডারের হদিস, বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

দান্তেওয়াড়া, ৬ অক্টোবর (আইএএনএস): ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় নকশালদের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। জঙ্গলে পাহাড়ি এলাকায় নকশালদের…

ByByNews Desk Oct 6, 2026

তিন নতুন বিচারপতিকে শপথ পাঠালেন প্রধান বিচারপতি সূর্য কান্ত

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): সুপ্রিম কোর্টের তিন নবনিযুক্ত বিচারপতিকে মঙ্গলবার শপথবাক্য পাঠ করালেন ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত।…

ByByNews Desk Oct 6, 2026

বীরভূমে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির তাণ্ডব, মৃত্যু ১, আহত অন্তত ১০

কলকাতা, ৬ অক্টোবর (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির তাণ্ডবে একজনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১০…

ByByNews Desk Oct 6, 2026
Scroll to Top