News Flash

  • Home
  • দিনের খবর
  • বেতন ও পেনশন বাবদ নিজের বিপুল বকেয়ার হিসেব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Image

বেতন ও পেনশন বাবদ নিজের বিপুল বকেয়ার হিসেব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৬ জানুয়ারি (হি.স.): বেতন বাবদ লাখ লাখ টাকা পেতে পারতেন তিনি। কিন্তু, গত কয়েক বছর ধরে এক পয়সাও বেতন নেননি মমতা বন্দ্যোপাধ্যায়। মাসে তিন লাখ টাকা পর্যন্ত তিনি বেতন ও পেনশন পেতে পারতেন। তবে কোনওদিন তা নেননি তিনি। এমনকী, অতিথিশালায় থাকলেও সেই খরচও নিজেই বহন করেন বলে জানালেন তিনি।

মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে তিনি জানান, মুখ্যমন্ত্রী হিসেবে বেতন বা প্রাক্তন সাংসদ হিসেবে পেনশন নেন না তিনি। সরকারি অতিথিশালায় থাকলেও ভাড়া ও খাবারের খরচ নিজেই বহন করেন। তাঁর কথায়, প্রায় দেড় লাখ টাকা পেনশন পান তিনি। সঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে বেতন। তা প্রায় সাড়ে তিন লাখ টাকা হয় মাসে। কিন্তু, গত ১৩ বছর ধরে সেই টাকায় তিনি হাত দেননি।

মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি এক বেলা খান এবং এক বেলা খান না। তাঁর কথায়. ‘আমি ভাত রুটি খাই না। আমার একটা বিছানা আছে তাতে গর্বিত।’ অনেকের কাছে সেই সুযোগটুকু থাকে না বলে দাবি করেন তিনি।

এই প্রসঙ্গে কেন্দ্রকে তোপ দেগে তিনি বলেন, ‘’আমরা চেষ্টা করছি যাতে সকলের মাথার উপর ছাদ থাকে। কিন্তু, তা করতে দিচ্ছে না কেন্দ্র। আমরা যেখান থেকে পারব তা জোগাড় করে দেব।’’ পাশাপাশি প্রত্যেকের বাড়িতে যাতে পরিশ্রুত পানীয় জল পাওয়া যায় সেই বিষয়েও উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার, মন্তব্য করেন তিনি।

Releated Posts

গুজরাটে পার্ক করা ট্রেলারে এসইউভি-এর ধাক্কা, নিহত ৭

ভাবনগর, ৬ অক্টোবর (আইএএনএস): গুজরাটের ভাবনগর জেলায় মঙ্গলবার একটি পার্ক করা ট্রেলারের পিছনে এসইউভি ধাক্কা মারায় সাতজনের মৃত্যু…

ByByNews Desk Oct 6, 2026

ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় নকশাল অস্ত্রভাণ্ডারের হদিস, বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

দান্তেওয়াড়া, ৬ অক্টোবর (আইএএনএস): ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় নকশালদের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। জঙ্গলে পাহাড়ি এলাকায় নকশালদের…

ByByNews Desk Oct 6, 2026

তিন নতুন বিচারপতিকে শপথ পাঠালেন প্রধান বিচারপতি সূর্য কান্ত

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): সুপ্রিম কোর্টের তিন নবনিযুক্ত বিচারপতিকে মঙ্গলবার শপথবাক্য পাঠ করালেন ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত।…

ByByNews Desk Oct 6, 2026

বীরভূমে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির তাণ্ডব, মৃত্যু ১, আহত অন্তত ১০

কলকাতা, ৬ অক্টোবর (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির তাণ্ডবে একজনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১০…

ByByNews Desk Oct 6, 2026
Scroll to Top