News Flash

  • Home
  • দিনের খবর
  • ২০৩০ সালের মধ্যে দুর্ঘটনাজনিত মৃত্যু ৫০ শতাংশ কমানোর লক্ষ্য সরকারের : নীতিন গড়করি
Image

২০৩০ সালের মধ্যে দুর্ঘটনাজনিত মৃত্যু ৫০ শতাংশ কমানোর লক্ষ্য সরকারের : নীতিন গড়করি

নয়াদিল্লি, ১৬ জানুয়ারি (হি.স.): দুর্ঘটনাজনিত মৃত্যু কমানোই কেন্দ্রীয় সরকারের লক্ষ্য, বললেন কেন্দ্রীয় সড়ক, পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি। মঙ্গলবার দিল্লিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি বলেছেন, “২০৩০ সালের মধ্যে দুর্ঘটনাজনিত মৃত্যু ৫০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।”

নতুন দিল্লিতে সিআইআই-এর উদ্যোগে আয়োজিত সড়ক নিরাপত্তা সংক্রান্ত একটি জাতীয় কনক্লেভে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি বলেন, “সড়ক দুর্ঘটনায় প্রতি ঘণ্টায় ৫৩ জন আহত ও ১৯ জন মারা যান।”
কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি আরও বলেছেন, “সড়ক নিরাপত্তা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার এবং সড়ক নিরাপত্তা উন্নত করতে সরকার বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে।” জনগণকে সজাগ করতে এবং মানুষের আচরণ পরিবর্তনের জন্য সড়ক নিরাপত্তা বিষয়ে একটি প্রচার অভিযান শুরু করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি।”

Releated Posts

এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব নয়, সংসদে জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব হয়নি এবং নির্ধারিত…

ByByNews Desk Jul 27, 2026

জামিনের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অতীন ঘোষকে গ্রেফতার নয়, নির্দেশ কলকাতা হাই কোর্টের

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): জমি দখলের অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি…

ByByNews Desk Jul 27, 2026

জন্তর মন্তর মন্তব্যে মেহবুবা মুফতির ক্ষমা চাওয়া উচিত ছিল: ওমর আবদুল্লা

শ্রীনগর, ২৭ জুলাই (আইএএনএস): জন্তর মন্তরে ছাত্র আন্দোলন দমনে বলপ্রয়োগ নিয়ে করা মন্তব্যের জেরে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র…

ByByNews Desk Jul 27, 2026

মাদক পাচারকারীকে ধরতে গিয়ে গাড়ির ধাক্কা, হায়দরাবাদে আহত ৩ পুলিশকর্মী

হায়দরাবাদ, ২৭ জুলাই (আইএএনএস): মাদক পাচারবিরোধী অভিযানে গিয়ে এক সন্দেহভাজন মাদক পাচারকারীর গাড়ির ধাক্কায় তিন পুলিশকর্মী আহত হয়েছেন।…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top