News Flash

Image

বড়জোড়ায় ফের হাতির হানায় মৃত্যু

বাঁকুড়া, ১৬ জানুয়ারি (হি.স.): বড়জোড়ায় ফের হাতির হানা। তাণ্ডব চালানোর সময় সামনে চলে আসায় এক বৃদ্ধকে শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারে হাতি। ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের নাম শম্ভুনাথ মন্ডল (৭৫)। তাঁর বাড়ি বড়জোড়ার গোপবন্দি গ্রামে।

মঙ্গলবার ভোরে বাড়ির কাছেই দাঁড়িয়ে ছিলেন শম্ভুনাথ। ওই সময় গ্রামে ঢুকে পড়ে দুটি হাতি। তাণ্ডব চালাতে থাকে। বৃদ্ধ শম্ভুনাথ পালাতে পারেননি। তিনি হাতির সামনে পড়ে যায়। তখনই তাঁকে শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারে একটি হাতি। পরে পায়ের তলায় পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পরে হাতি দুটিকে তাড়া করলে তারা জঙ্গলের মধ্যে চলে যায়।

হাতির হামলার খবর পেয়ে বিধায়ক আলোক মুখোপাধ্যায় ঘটনাস্থলে গেলে তাঁকে ঘিরে বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। এই ঘটনার জন্য বন দফতরকেই কাঠগোড়ায় তুলেছেন বিধায়কও।

স্থানীয় বিধায়কের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে হাতির দল রয়েছে। ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটছে। কিন্তু বন দফতর হাতিগুলিকে অন্যত্র সরানোর ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করছে না। উল্টে চাষিরা ক্ষতিপূরণের আবেদন জানাতে গেলে সেখানেও তাঁদের হয়রানির শিকার হতে হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁকুড়ার বড়জোড়া ব্লকের গোপবন্দি গ্রাম লাগোয়া জঙ্গল এলাকায় দীর্ঘদিন ধরে হাতির দল রয়েছে। দলে থাকা হাতির একটা বড় অংশের উপর বনকর্মীরা নজরদারি চালালেও দুটি হাতি বিচ্ছিন্নভাবে স্থানীয় এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top