News Flash

  • Home
  • দিনের খবর
  • যাত্রিবাহী বাস দুর্ঘটনায় মৃত্যু এক মহিলা ও শিশুর, আহত অন্তত ২০
Image

যাত্রিবাহী বাস দুর্ঘটনায় মৃত্যু এক মহিলা ও শিশুর, আহত অন্তত ২০

বীরভূম, ১৬ জানুয়ারি (হি.স.): বীরভূমে বাস দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলা এবং এক শিশুর। আহত হলেন অন্তত ২০ জন। মঙ্গলবার ১৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়েন বেসরকারি বাসের যাত্রীরা। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে একটি বেসরকারি বাস রানিগঞ্জ-মোড়গ্রামে ১৪ নম্বর জাতীয় সড়ক ধরে দ্রুত গতিতে যাচ্ছিল। নলহাটি থানার তেজহাটি মোড়ের কাছে একটি দাঁড়িয়ে থাকা ডাম্পারে ধাক্কা মারে বাসটি। দুমড়ে মুচড়ে যায় বাসটির সামনের অংশ। ঘটনায় মৃত্যু হয় এক মহিলা এবং এক শিশুর। আহত হন প্রায় কুড়ি জন বাসযাত্রী।

স্থানীয়রা জানান, উদ্ধারকাজের সময় ওই দু’জনকে মৃত অবস্থায় দেখতে পান তাঁরা। বাকিদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেশ কয়েক জন এখনও রামপুরহাট সরকারি মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন বলে খবর।

এক প্রত্যক্ষদর্শীর কথায়, ‘‘রাস্তায় দাঁড়িয়েছিলাম। বেশ জোরেই বাসটি আসছিল। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারকে ধাক্কা মারে বাসটি। প্রচণ্ড শব্দ হয়। আমরা দৌড়ে যাই। সঙ্গে সঙ্গে উদ্ধারকাজে হাত লাগিয়েছে। এখনও পর্যন্ত দু’জন মারা গিয়েছেন বলে জানতে পেরেছি।’’

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় নলহাটি থানার পুলিশ এবং রামপুরহাট দমকল বাহিনীও। শুরু হয়েছে তদন্ত।

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top