News Flash

  • Home
  • খেলা
  • ইংলিশ প্রিমিয়ার লিগ : ম্যান ইউনাইটেড ও টটেনহ্যামের রোমাঞ্চকর লড়াই অমীমাংসিত
Image

ইংলিশ প্রিমিয়ার লিগ : ম্যান ইউনাইটেড ও টটেনহ্যামের রোমাঞ্চকর লড়াই অমীমাংসিত

ওল্ড ট্র্যাফোর্ড, ১৫ জানুয়ারি (হি.স.): ওল্ড ট্র্যাফোর্ডে ড্র হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পারের রোমাঞ্চকর লড়াই। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠেছিল লড়াই। দারুণ উত্তেজনায় ভরা ছিল ম্যাচ। দু’দুবার এগিয়ে গিয়েও জিততে পারল না ম্যানচেস্টার ইউনাইটেড। দুই দফায় সমতা ফেরালো টটেনহ্যাম হটস্পার। ওল্ড ট্র্যাফোর্ডে রবিবার রাতে ২-২ গোলে ড্র হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর লড়াইটি।ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে গোল করেন গাসমুস হয়লুনের,মার্কাস র‌্যাশফোর্ড। আর টটেনহ্যাম হটস্পারের হয়ে গোল করেনরিশার্লিসন, রদ্রিগোবেন্তানকুর। শেষ মুহূর্তে গোল শোধ করে টটেনহ্যাম ২১ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে আছে পাঁচে।

এদিনই এভারটনের সঙ্গে গোলশূন্য ড্র করা অ্যাস্টন ভিলা হারিয়েছে দুই নম্বরে ফেরার সুযোগ। ২১ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে তিনেই আছে তারা। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি গোল পার্থক্যে এগিয়ে থেকে দুইয়ে। ২০ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।সবশেষ পাঁচ ম্যাচে কেবল একটি জয় পাওয়া ইউনাইটেড ২১ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে আছে সাতে।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top