News Flash

  • Home
  • প্রধান খবর
  • কাছাড়ে অসম-মণিপুর জাতীয় সড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় হত বাবা-ছেলে সহ তিন
Image

কাছাড়ে অসম-মণিপুর জাতীয় সড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় হত বাবা-ছেলে সহ তিন

শিলচর (অসম), ১৫ জানুয়ারি (হি.স.) : কাছাড় জেলা সদর শিলচরের অদূরে অসম-মণিপুর জাতীয় সড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বাবা-ছেলে তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের বিনয়ভূষণ দত্ত (৬৪), বিরাজ দত্ত (২৪) এবং সিকন্দর আলি (৩৪) বলে শনাক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে বিনয়ভূষণ এবং বিরাজ দত্ত বাবা ও ছেলে। তাঁদের বাড়ি পালইরবন্দ চা বাগানে। সিকন্দর আলির বাড়ি উজান তারাপুরে।

জানা গেছে, গতকাল রবিবার রাত প্রায় নয়টা নাগাদ শিলচর থেকে সংক্রান্তির বাজার করে মোটর বাইকে পালইরবন্দের বাড়ি ফিরছিলেন বিনয়ভূষণ এবং তাঁর ছেলে বিরাজ। আরেকটি বাইকে শিলচর থেকে বাড়ি যাচ্ছিলেন সিকন্দর আলি। জাতীয় সড়ক ধরে তাঁরা লক্ষ্মীপুরের দিকে যাওয়ার পথে বাদ্ৰিবস্তি এলাকায় একটি অজ্ঞাত গাড়ি দুটি বাইককে ধাক্কা দিয়ে বহু দূর নিয়ে যায়।

ভয়ংকর দুৰ্ঘটনায় দুই বাইকের তিন আরোহী রাজপথে সংজ্ঞা হারিয়ে পড়ে থাকেন। কিছুক্ষণ পর স্থানীয়রা রক্তাক্ত আহত তিনজনকে রাস্তা থেকে উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। কিন্তু দুর্ভাগ্যবশত মেডিক্যাল কলেজে যাওয়ার পর তিনজনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিকে দুর্ঘটনা সংঘটিত করে ঘাতক গাড়ি নিয়ে পালিয়ে যায় চালক।

বিনয়ভূষণ দত্ত এবং বিরাজ দত্তের অকালমৃত্যুতে গোটা পালইরবন্দ চা বাগানে শোকের ছায়া নেমে এসেছে। মৃতদেহ তাঁদের বাড়িতে নিয়ে যাওয়ার পর বুকফাঁটা কান্নায় ভেঙে পড়েন আত্মীয়স্বজন সহ বাগানের বাসিন্দারা। বিনয়ভূষণ দত্ত ছিলেন পালইরবন্দ চা বাগানের অবসরপ্ৰাপ্ত কৰ্মচারী৷ তাঁরা একমাত্ৰ ছেলে বিরাজ ছিলেন সদ্যনিয়োগপ্ৰাপ্ত তৃতীয় বৰ্গের সরকারি কৰ্মচারি।

Releated Posts

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

দুই নেতার কৌশলগত নির্দেশনা বাস্তবায়নে ভারতের সঙ্গে কাজ করবে চীন: চিনা রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও চীন দুই দেশের শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি…

ByByNews Desk Sep 12, 2026

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026
Scroll to Top