News Flash

Image

আগুনে পুড়ে ছাই বসত ঘর

আগরতলা, ১৫ জানুয়ারি: আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বসত ঘর। রবিবার রাতে ওই ঘটনায় চান্দিনামুড়ার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকল বাহিনী। দমকল বাহিনীর দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু আগুন লাগার কারণ খুঁজে পাওয়া যায় নি বলে জানান দমকলকর্মী। তবে, প্রাথমিক ধারণা,নাশকতার আগুনে পুড়েছে।


বাড়ির মালিক নারায়ণ দাস জানিয়েছেন, রবিবার রাতে বাড়ির সবাই পিকনিক করতে জিরানিয়া জনৈক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন।বাড়িতে কেউই ছিলেন না। প্রতিবেশীরা ঘরে আগুন লাগার খবর তাঁদের দিয়েছিলেন। সাথে সাথে তারা বাড়ি ফিরে গিয়ে ঘরে আগুন লাগার দৃশে দেখতে পেয়েছেন। সাথে সাথে পরিবারের সদস্যরা খবর পাঠিয়েছেন দমকল বাহিনীকে। দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানিয়েছেন, নারায়ণ দাস পেশায় একজন স্টিল মিস্ত্রি। অগ্নিকান্ডে তাঁর ঘরে থাকার নগদ দেড় লক্ষাধিক টাকা সহ স্বর্ণালকার পুড়ে ছাই হয়ে গিয়েছে।

জনৈক দমকল কর্মী জানিয়েছেন, আগুনে ওই ঘরে থাকা জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু আগুন লাগার কারণ খুঁজে পাওয়া যায়নি বলে জানান তিনি।

Releated Posts

তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…

ByByReshmi Debnath Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top