News Flash

  • Home
  • দিনের খবর
  • অপহরণের কয়েক ঘণ্টার মধ্যেই ঝাড়খণ্ড থেকে উদ্ধার অপহৃত ব্যবসায়ী
Image

অপহরণের কয়েক ঘণ্টার মধ্যেই ঝাড়খণ্ড থেকে উদ্ধার অপহৃত ব্যবসায়ী

পূর্ব বর্ধমান, ১৫ জানুয়ারি (হি.স.): তামাক পাতার ব্যবসায়ী অপহৃত হয়েছিলেন। পরিবারকে ফোন করে চাওয়া হয়েছিল ৬০ লক্ষ টাকা মুক্তিপণ। কিন্তু কাজে দিল না অপহরণকারীদের ছক। অপহরণের কয়েক ঘণ্টার মধ্যেই, রাতে ঝাড়খণ্ড থেকে উদ্ধার অপহৃত ব্যবসায়ী।

অপহৃত ব্যবসায়ীর নাম বেণীমাধব ওরফে চন্দন চট্টোপাধ্যায়। তিনি মেমারি শহরের পুরোনো পোস্ট অফিস পাড়ার বাসিন্দা। পেশায় তামাক পাতার ব্যবসায়ী। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকাল সাড়ে চারটে নাগাদ চন্দন বাইক নিয়ে ব্যবসার টাকা তাগাদার জন্য মেমারি থেকে ছিনুইয়ের দিকে যাচ্ছিলেন। সেই সময় ঝাড়খণ্ডের নম্বর প্লেট লাগানো একটি সাদা রঙের স্করপিও তাঁর পথ আটকায়। তাঁকে জোর করে গাড়িতে তুলে নিয়ে চলে যায় বলে অভিযোগ ব্যবসায়ীর। সেই ঘটনার সাক্ষী ছিলেন কয়েকজন প্রত্যক্ষদর্শী।

স্থানীয় বাসিন্দারা প্রথমে খবর দেন পরিবারকে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয় মেমারি থানায়। এর পর রাতে পরিবারের কাছে ষাট লক্ষ টাকা মুক্তিপণে দাবি করে ফোন আসে। ব্যবসায়ীকে ঝাড়খণ্ডে পাকুড়ের কাছে আটকে রাখা হয়েছে এবং মুক্তিপণ না পেলে ব্যবসায়ীকে গুলি করে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয় পরিবারকে।

ফোনের অবস্থানের খোঁজ করে তদন্ত শুরু করে মেমারি থানার পুলিশ। সুতি চেকপোষ্টের কাছে গাড়িটির ছবি দেখা যায়। এরপরে মেমারি থানা পুলিশ অভিযান চালিয়ে ঝাড়খণ্ডের মালপাহাড়ি এলাকা থেকে উদ্ধার করে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করে। তিন জনকে এখনও পর্যন্ত এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। ধৃতরা ব্যবসায়ীর পূর্ব পরিচিত কিনা, নাকি এই ঘটনার সঙ্গে বড় কোনও চক্র জড়িত, সবটাই খতিয়ে দেখছে পুলিশ।

Releated Posts

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top