News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অবৈধ ভাবে জমি ভরাট করার প্রতিবাদে সরব এলাকাবাসী, থানায় ডেপুটেশন
Image

অবৈধ ভাবে জমি ভরাট করার প্রতিবাদে সরব এলাকাবাসী, থানায় ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ১৫ জানুয়ারি : সোনামুড়া শহরজুড়ে অব্যাহত জমি ভরাট প্রক্রিয়া। মাটির গাড়ির দৌরাত্ম্যে ওষ্ঠাগত জনজীবন। এর বিরুদ্ধে সোনামুড়া থানায় ডেপুটেশন প্রদান করল রবিদাস পাড়া ও রামকৃষ্ণ আশ্রম সংলগ্ন এলাকার জনগণ। তারা আটকে দিয়েছেন মাটি বহনকারী ট্রিপার গুলিকে। প্রতি ৫ মিনিটে কম করেও ৫ টি মাটি বহনকারী ট্রিপারের যাতায়াতে অতিষ্ঠ সকলে। যার ফলে নানা সমস্যায় রাস্তার পাশ্ববর্তী রবিদাস পাড়া ও রামকৃষ্ণ আশ্রম সংলগ্ন এলাকার জনগণ।

এই ২ এলাকার বেশিরভাগ মানুষই শ্রমজীবী অংশের। সারা দিন কাজ করার পর দিনরাতের এই মাটি বোঝাই গাড়ি গুলির যাতায়াতে রাতে ঘুমতে পারছে না বলে অভিযোগ। গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হচ্ছে তাদের গৃহপালিত হাঁস, মুরগি ইত্যাদির। অথচ বেআইনি ভাবে এই মাটি ভরাট প্রক্রিয়া দিনের পর দিন চলতে থাকলেও মহকুমা প্রশাসন থেকে শুরু করে সোনামুড়া নগর পঞ্চায়েত কারুর কোন মাথা ব্যাথা নেই।

এলাকার মানুষ জানিয়েছেন সোনামুড়ার টাউন মসজিদ সংলগ্ন এলাকায় একটি জমি ও পুকুর ভরাট চলছে দীর্ঘদিন যাবৎ।নুতন কিনে এই জমির মালিকরা প্রভাবশালী হওয়ায় কেউ কোন কিছু বলার সাহস পাচ্ছেন না। অন্যদিকে প্রশাসন ঠুঁটো জগন্নাথ। ভোক্তভোগী জনগণ এই বেআইনি জমি ভরাটের গাড়ির দৌরাত্ম্য রোধে সোনামুড়া থানায় ডেপুটেশন দিয়েছেন।

বেশ কিছুক্ষনের জন্য আটকে দেওয়া হয় মাটি বহনকারী গাড়ি গুলিকে। এই বেআইনি ভরাট প্রক্রিয়ার বিরুদ্ধে কিছুদিন আগে সরব হয়েছিল সিপিএমের ২টি শাখা সংগঠন। দেওয়া হয়েছিল মহকুমা শাসকের কাছে ডেপুটেশনও। কিন্তু কোন হেলদোল নেই মহকুমা শাসকের। তবে ইতিমধ্যে প্রশাসন যদি ব্যবস্থা গ্রহণ না করে তাহলে তারা আন্দোলনে নামবে বলে জানান।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top