News Flash

  • Home
  • প্রধান খবর
  • মকর সংক্রান্তির পুণ্যলগ্নে গঙ্গায় পুণ্যস্নান, পুণ্যতিথিতে শুভকামনা প্রধানমন্ত্রী মোদীর
Image

মকর সংক্রান্তির পুণ্যলগ্নে গঙ্গায় পুণ্যস্নান, পুণ্যতিথিতে শুভকামনা প্রধানমন্ত্রী মোদীর

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.): মকর সংক্রান্তির পুণ্যলগ্নে দেশজুড়ে গঙ্গায় পুণ্যস্নান সারলেন অগণিত ভক্তরা। প্রবল শীতকে উপেক্ষা করেই সোমবার ভোরে হরিদ্বারে গঙ্গায় স্নান করেন পুণ্যার্থীরা। হরিদ্বারে বিপুল সংখ্যক মানুষ গঙ্গায় স্নান করেন, একই ছবি দেখা গিয়েছে উত্তর প্রদেশের বারাণসীতেও। সেখানেও পুণ্যলাভের আশায় গঙ্গায় পুণ্যস্নান করেন ভক্তরা।

মকর সংক্রান্তির পুণ্যতিথিতে শুভকামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, “সাধনা-ধ্যান এবং দান-পুন্যর পবিত্র পরম্পরার সঙ্গে সম্পর্কিত পবিত্র উৎসব মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। প্রকৃতির এই উৎসবে উত্তরায়ণ সূর্যদেবের কাছে দেশের সমস্ত পরিবারের সদস্যদের সুখ, সমৃদ্ধি, সৌভাগ্য ও সুস্বাস্থ্য কামনা করছি।”

মকর সংক্রান্তি উপলক্ষ্যে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গোরক্ষপুর মন্দিরে প্রার্থনা করেছেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, “আমি সমস্ত ভক্তদের মকর সংক্রান্তির শুভেচ্ছা জানাই। এই উৎসব সারা দেশে বিভিন্ন রূপে এবং নামে উদযাপিত হয়।”

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top