News Flash

  • Home
  • দেশ
  • ভারতীয় সেনাবাহিনী সর্বদা দেশকে রক্ষা করেছে ও অগণিত ত্যাগ স্বীকার করেছে : রাজনাথ সিং
Image

ভারতীয় সেনাবাহিনী সর্বদা দেশকে রক্ষা করেছে ও অগণিত ত্যাগ স্বীকার করেছে : রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.): সেনা দিবসে ভারতীয় সেনাবাহিনীর বীর জওয়ানদের প্রতি কুর্নিশ জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সোমবার সামাজিক মাধ্যম এক্স-এ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান, ভারতীয় সেনাবাহিনী সর্বদা দেশকে রক্ষা করেছে ও অগণিত ত্যাগ স্বীকার করেছে। ১৫ জানুয়ারি দিনটি সেনা দিবস হিসেবে পালিত হয়।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এদিন এক্স মাধ্যমে জানান, ‘ভারতীয় সেনা দিবস’-এ সমস্ত সাহসী সৈনিক এবং তাঁদের পরিবারকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রত্যেক ভারতীয় শুধুমাত্র সেনাবাহিনীর সাহস, শৌর্য্য এবং বীরত্ব সম্পর্কেই সচেতন নয়, তাঁদের প্রতি কৃতজ্ঞতার অনুভূতিও রয়েছে। ভারতীয় সেনাবাহিনী সর্বদা দেশকে রক্ষা করেছে এবং এ জন্য অগণিত ত্যাগ স্বীকার করেছে। সমস্ত দেশবাসীর পক্ষ থেকে আমি ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানাই!

Releated Posts

সীমান্তের কাছে এসএসবি-এর অভিযানে মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তের কাছে গত দু’দিনে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও একটি অবৈধ আগ্নেয়াস্ত্র…

ByByNews Desk Sep 12, 2026

সরকারের নিষ্ক্রিয়তায় অন্ধকারে কর্নাটক, বিদ্যুৎ সংকট নিয়ে সরব বিজেপি

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকে বিদ্যুৎ সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির প্রবীণ নেতা তথা…

ByByNews Desk Sep 12, 2026

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top