News Flash

  • Home
  • প্রধান খবর
  • ঠান্ডাকে উপেক্ষা করেই গঙ্গাসাগরে পুণ্যস্নান, বাস-ভেসেল বন্ধে ভোগান্তি পুণ্যার্থীদের
Image

ঠান্ডাকে উপেক্ষা করেই গঙ্গাসাগরে পুণ্যস্নান, বাস-ভেসেল বন্ধে ভোগান্তি পুণ্যার্থীদের

কলকাতা, ১৫ জানুয়ারি (হি.স.): মকর সংক্রান্তির পুণ্যলগ্নে পুণ্যলাভের আশায় গঙ্গায় পুণ্যস্নান করলেন অগণিত পুণ্যার্থীরা। মনস্কামনা পূরণে গঙ্গাসাগরে পুণ্যস্নানের উদ্দেশ্যে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়েছে এবারও। কনকনে ঠান্ডার মধ্যেই রবিবার মাঝরাত থেকে শুরু হয় পুণ্যস্নান। বহু পুণ্যার্থী সোমবার ভোরেও পুণ্যস্নান করেন। সাগরে স্নানের পাশাপাশি, কপিল মুনির আশ্রমেও পুজো দেন পুণ্যার্থীরা।

নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মেলা চত্বর ও আশপাশের এলাকা। একাধিক পুলিশ ক্যাম্প তৈরি করা হয়েছে। আকাশপথে ও জলপথে চলছে নজরদারি। উপকূলরক্ষী বাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, সিভিল ডিফেন্স ছাড়াও প্রস্তুত ভারতীয় নৌ বাহিনীও। এবার রেকর্ড সংখ্যক পুণ্যার্থী এসেছেন গঙ্গাসাগরে, সংখ্যাটি ৪৫ লক্ষের বেশি। এদিকে, ঘন কুয়াশার কারণে সোমবার ভোর থেকেই গঙ্গাসাগরমুখী বাস ও ভেসেল পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তির শিকার হন পুণ্যার্থীরা

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top