News Flash

  • Home
  • দিনের খবর
  • রেশন বন্টন দুর্নীতিতে ফের তৎপর ইডি, এবার শঙ্কর আঢ্যর অফিসে তদন্তকারীদের তল্লাশি
Image

রেশন বন্টন দুর্নীতিতে ফের তৎপর ইডি, এবার শঙ্কর আঢ্যর অফিসে তদন্তকারীদের তল্লাশি

কলকাতা, ১৫ জানুয়ারি (হি.স.): রেশন বন্টন দুর্নীতি মামলায় আবারও তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার কলকাতার অন্তত ৪টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। এই মামলায় ধৃত উত্তর ২৪ পরগনার বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের অফিসেও গিয়েছেন কেন্দ্রীয় আধিকারিকেরা। সল্টলেকের সেক্টর ফাইভে শঙ্কর আঢ্যর সিএ অরবিন্দ সিংয়ের অফিস।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি সকালে বনগাঁয় শঙ্করের বাড়িতে তল্লাশি চালায় ইডি। প্রায় ১৭ ঘণ্টা তল্লাশির পর তাঁকে গ্রেফতার করা হয়। শঙ্করকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময়ে তাঁর বাড়ির সামনে বিক্ষোভের মুখে পড়েছিলেন ইডি আধিকারিকেরা। অভিযোগ, ইট ছুড়ে ইডির গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়। এবার শঙ্কর আঢ্যের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের অফিসেও গিয়েছেন কেন্দ্রীয় আধিকারিকেরা।

Releated Posts

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026

কাশ্মীরে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে লস্কর প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে দ্বিতীয় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

জম্মু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কাশ্মীরে সন্ত্রাসবাদীদের অস্ত্র, অর্থ ও নির্দেশ দেওয়ার অভিযোগে লস্কর-ই-তইবার (এলইটি) প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

মন্দিরে মাছের ভোগ নিয়ে দিলীপ ঘোষের সওয়াল, ‘উপাসনার পদ্ধতি আলাদা’

নিউটাউন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কৌশিকী অমাবস্যা উপলক্ষে কালীঘাট মন্দিরে গিয়ে মাছ-সহ ভোগ গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

ByByNews Desk Sep 12, 2026

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top