News Flash

  • Home
  • দিনের খবর
  • মহাজোট গঠনের পর থেকেই বিজেপি স্নায়বিক চাপে রয়েছে : তেজস্বী যাদব
Image

মহাজোট গঠনের পর থেকেই বিজেপি স্নায়বিক চাপে রয়েছে : তেজস্বী যাদব

পাটনা, ১৫ জানুয়ারি (হি.স.): মহাজোট গঠনের পর থেকেই বিজেপি স্নায়বিক চাপে রয়েছে। কটাক্ষের সুরে এমনটা বললেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব সোমবার পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীতীশ কুমার সরকারের সুফল তুলে ধরেন তেজস্বী, পাশাপাশি বিজেপিকেও কটাক্ষ ও আক্রমণ করেছেন তিনি।

তেজস্বী যাদব বলেছেন, “মহাজোট (আইএনডিআই) গঠনের পর থেকেই স্নায়বিক চাপে রয়েছে বিজেপি। লালু যাদব এবং মুখ্যমন্ত্রী নীতীশ কুমার একত্রে এসেছেন, চাকরি দেওয়া হচ্ছে, সংরক্ষণ বাড়ানো হয়েছে, জাতিভিত্তিক সমীক্ষা করা হয়েছে, আমরা বিভিন্ন নীতি নিয়ে এসেছি, এবং বিহারে একটি বিনিয়োগকারীদের শীর্ষ সম্মেলন হয়েছে, এসব কিছু মানুষের মধ্যে ভয় তৈরি করেছে, কারণ আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করছি।”

Releated Posts

‘অপরাধীদের মনে ভয় তৈরি করুন’, দিল্লিতে ধর্ষণের ঘটনায় পুলিশকে সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): দিল্লি-এনসিআরে সাম্প্রতিক ধর্ষণ ও যৌন নিগ্রহের ঘটনাগুলি নিয়ে স্বতঃপ্রণোদিত মামলায় সোমবার দিল্লি পুলিশ ও…

ByByNews Desk Oct 5, 2026

দলীয় তহবিল ব্যবহারে বাধা, বিশেষ আধিকারিকের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মমতা শিবির

কলকাতা, ৫ অক্টোবর (আইএএনএস): দুর্গাপুজোর আগে দলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অর্থ তোলার অনুমতি না দেওয়ার অভিযোগ তুলে…

ByByNews Desk Oct 5, 2026

পশ্চিম বঙ্গে ইসিএলের সিদুলি কোলিয়ারিতে জল ঢুকে আতঙ্ক, শ্রমিকদের নিরাপদে সরানো হল

কলকাতা, ৫ অক্টোবর (আইএএনএস): পশ্চিম বর্ধমানের আন্দালের সিদুলি কোলিয়ারি এলাকায় সোমবার আচমকা খনির ভিতরে জল ঢুকে পড়ায় আতঙ্ক…

ByByNews Desk Oct 5, 2026

অমৃতসরে তিন দুষ্কৃতীর গুলিতে জখম রেল পুলিশের এএসআই, পাঞ্জাবের আইনশৃঙ্খলা নিয়ে মান সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): পাঞ্জাবের অমৃতসরে বাড়ি ফেরার পথে তিন অজ্ঞাতপরিচয় বাইক আরোহীর গুলিতে জখম হলেন রাজ্য পুলিশের…

ByByNews Desk Oct 5, 2026
Scroll to Top