News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তীর্থমুখের মেলায় আকস্মিক মৃত্যু এক ব্যক্তির 
Image

তীর্থমুখের মেলায় আকস্মিক মৃত্যু এক ব্যক্তির 

বিলোনিয়া, ১৪ জানুয়ারি: তীর্থমুখের পুণ্য অর্জন করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লো এক পুন্যার্থী। তীর্থমুখের পৌষ সংক্রান্তি মেলায় এসে আকস্মিক মৃত্যু হয় এক পুর্ণ্যার্থীর। এই পুর্ণ্যার্থীর নাম সনাতন সরকার(৪২)। বাড়ি দক্ষিণ ত্রিপুরা জেলার শ্রীনগর এলাকায়। মৃতদেহ নতুন বাজার সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের মর্গে রয়েছে।

 ঘটনার বিবরণে জানা যায়, শনিবার বিকেলে সাত বন্ধু মিলে তীর্থমুখের পৌষ সংক্রান্তি মেলায় আসে। শনিবার রাতে মেলা প্রাঙ্গণের অস্থায়ী যাত্রী শেডে রাত্রি যাপন করার পর রবিবার সকালে তারা ঘুরতে বের হয়। কিন্তু গোমতী হাইড্রেল প্রোজেক্টের ক্যানেল দেখতে সিঁড়ি বেয়ে নিষিদ্ধস্থানে ওঠে। তারপর নিরাপত্তারক্ষীদের চোখে ফাঁকি দিয়ে সাত বন্ধু সিঁড়ি বেয়ে উপরে উঠতে সক্ষম হয়। কিন্তু উপরে ওঠার পর ক্যানেলের জল দেখে হঠাৎ করে সনাতন সরকার অসুস্থ হয়ে পড়ে।

কোন কিছু বুঝে ওঠার আগেই সে মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়ে। তড়িঘড়ি করে বন্ধুরা এবং আরক্ষা দপ্তরের কর্মীরা সনাতন সরকারকে উপর থেকে নিচে নামিয়ে আনে। তারপর অ্যাম্বুলেন্স দিয়ে নতুন বাজার সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হলেও শেষ রক্ষা আর হয়নি। কর্তব্যরত চিকিৎসক জানিয়ে দেন হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তার। তবে প্রশ্ন হল নিষিদ্ধ জায়গায় কিভাবে পৌঁছেছে এই পুনার্থীরা। 

Releated Posts

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন, কয়েক মাসেই বিকল বিশালগড়ের নতুন টাউন হলের এসি

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই বিকল হয়ে পড়েছে বিশালগড়ের অফিসটিলা এলাকার নতুন টাউন হলের বৈদ্যুতিক এসি।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে জনকল্যাণে কাজের আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: মহান চিন্তাবিদ, দার্শনিক এবং ভারতীয় জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার আগরতলার…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top