News Flash

Image

দেড় লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার 

তেলিয়ামুড়া, ১৪ জানুয়ারি: পুলিশের গাঁজা বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। রবিবার গাঁজা বিরোধী অভিযান চালিয়ে সাফল্য পেয়েছে পুলিশ। 

সংবাদ সূত্রে জানা যায়, দূরপাল্লার লরি থেকে তেলিয়ামুড়া থানার পুলিশ ১০০ কেজি শুকনো গাঁজা আটক করা হয়েছে।

 জানা যায়, অভিযানে হাওয়াইবাড়ি নাকায় তল্লাশি চালিয়ে দূরপাল্লার লরি থেকে বাজেয়াপ্ত করা হয় গাঁজা। সেই সঙ্গে আটক হয় লরি চালক। জানা গেছে টিআর ০১ এএস ১৭০৮ নম্বরের গাড়িটি আগরতলা থেকে রওয়ানা হয়েছিল। 

 এদিন লরিতে তল্লাশি চালিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ১০০ কেজি গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে। পুলিশ জানায়, দূর পাল্লার লরির তেলের ট্যাঙ্কার ব্যবহার করে অভিনব পদ্ধতিতে এই গাঁজাগুলো নিয়ে যাওয়া চেষ্টা করা হয়েছিল। 

আটককৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য দেড় লক্ষাধিক টাকা বলে পুলিশ জানায়। পুলিশ বিশালগড়ের জনৈক অনুপ সরকার নামে অভিযুক্ত লরি চালককে আটক করেছে। সংশ্লিষ্ট গাঁজা উদ্ধারের ব্যাপারে উপযুক্ত তদন্ত করছে বলে দাবি পুলিশের।

Releated Posts

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন, কয়েক মাসেই বিকল বিশালগড়ের নতুন টাউন হলের এসি

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই বিকল হয়ে পড়েছে বিশালগড়ের অফিসটিলা এলাকার নতুন টাউন হলের বৈদ্যুতিক এসি।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে জনকল্যাণে কাজের আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: মহান চিন্তাবিদ, দার্শনিক এবং ভারতীয় জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার আগরতলার…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top