News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুর্ঘটনা এড়াতে পুলিশ বাহিনী নিয়ে রাস্তায় উত্তর জেলার এস পি, আইন লঙ্ঘনকারী চালকদের জব্দ করা হয় লাইসেন্স
Image

দুর্ঘটনা এড়াতে পুলিশ বাহিনী নিয়ে রাস্তায় উত্তর জেলার এস পি, আইন লঙ্ঘনকারী চালকদের জব্দ করা হয় লাইসেন্স

ধর্মনগর, ১৪ জানুয়ারি: ক্রমবর্ধমান দুর্ঘটনা এড়াতে এবার পুলিশ বাহিনী নিয়ে রাস্তায় নামলেন উত্তর জেলার এসপি ভানুপদ চক্রবর্তী।

প্রতিদিন যেভাবে দুর্ঘটনার মাত্রা বিশেষ করে বাইক দুর্ঘটনা এবং মৃত্যু বেড়ে চলেছে, তাকে কোনমতেই সামাল দেওয়া যাচ্ছে না। এমন অবস্থায় উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী নিজেই উত্তর জেলা পুলিশকে সঙ্গে নিয়ে ধর্মনগরের বিভিন্ন রাস্তায় সচেতনতা বৃদ্ধি করছেন এবং পাশাপাশি যারা আইন অমান্য করে যানবাহন চালাচ্ছেন তাদের লাইসেন্স জব্দ করে নিচ্ছেন।

 তিনি জানান গত মাসে মোট দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছিল। এ মাসে ১৪ তারিখের মধ্যেই এখন পর্যন্ত চারজন মৃত্যুর কোলে ঢলে পড়েছে। গত মাসে ৩৭ টি লাইসেন্স জব্দ হয়েছিল। 

আজ অর্থাৎ রবিবার ১৫টি লাইসেন্স ইতিমধ্যে জব্দ করা হয়ে গেছে বলে জানা গেছে। যারা মাদকাসক্ত অবস্থায় এবং হেলমেট ছাড়া বাইক চালাচ্ছে তারাই অধিকাংশ দুর্ঘটনার শিকার হচ্ছে। 

যেসব আরোহী মাদকাসক্ত অবস্থায় রয়েছে হেলমেট ব্যবহার করছে না এবং অতিরিক্ত বেগে চালাচ্ছে তাদের লাইসেন্স জব্দ করা হচ্ছে বলে তিনি জানান। 

এই বছরের এক জানুয়ারি থেকে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত রয়েছে এবং থাকবে। আজ অর্থাৎ রবিবার পৌষ সংক্রান্তির পিকনিক রয়েছে। অনেককেই মাদকাসক্ত অবস্থায় হেলমেট ছাড়া এবং দ্রুতগতিতে বাইক চালিয়ে দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। তাদেরকে সংযত রাখতে জেলা সুপার ভানুপদ চক্রবর্তী এই প্রয়াস বলে বর্ণনা করেন।

Releated Posts

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026

একগুচ্ছ সমস্যায় রামকৃষ্ণ মহাবিদ্যালয়, বিক্ষোভে এবিভিপি

কৈলাসহর, ১১ আগস্ট: পানীয় জল থেকে শুরু করে নিরাপত্তা, একাধিক সমস্যায় জর্জরিত কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়। দীর্ঘদিন ধরে কলেজের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

চার মাস ধরে জলে ডুবে একমাত্র যাতায়াতের রাস্তা, দুর্ভোগে দুরাই শিববাড়ির ছয় পরিবার

আগরতলা, ১১ আগস্ট: বাড়িঘরে যাতায়াতের একমাত্র রাস্তা দীর্ঘদিন ধরে জলের নিচে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন দুরাই শিববাড়ি পঞ্চায়েত…

ByByReshmi Debnath Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ছাত্রদের ব্যবহার করছে কংগ্রেস : সুশান্ত চৌধুরী

আগরতলা, ১১ আগস্ট: রাজনৈতিক স্বার্থে ছাত্রদের ব্যবহার করছে কংগ্রেস। কারণ, দিল্লিতে ছাত্র আন্দোলনকে একভাবে দেখা হলেও ঝাড়খণ্ডে একই…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top