News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • হাফলঙে রামকৃষ্ণ সেবা সমিতি চত্বরে সাফাই অভিযান মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের
Image

হাফলঙে রামকৃষ্ণ সেবা সমিতি চত্বরে সাফাই অভিযান মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের

হাফলং (অসম), ১৪ জানুয়ারি (হি.স.) : আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দির উদ্বোধন ও ভগবান রামলালার প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষ্যে আজ মকর সংক্রান্তির দিন থেকে শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তের মঠ-মন্দির-নমঘরগুলিতে সাফাই অভিযান। সাফাই অভিযানে শামিল হতে গতকাল শনিবার হাফলং এসেছেন রাজ্যের পরিবহণ, মৎস্য ও আবগারি দফতরের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। আজ রবিবার সকাল ৯-টা নাগাদ মন্ত্রী শুক্লবৈদ্য হাফলঙে রামকৃষ্ণ সেবা সমিতিতে যান। শেখানে মন্দির প্রাঙ্গণ সাফাইয়ে হাত লাগান তিনি।

এদিন মন্ত্রীর সঙ্গে ছিলেন ডিমা হাসাওয়ের জেলাশাসক সীমান্ত কুমার দাস, রামকৃষ্ণ সেবা সমিতির মহারাজ সহ অন্য কর্মকর্তা, ভক্তবৃন্দ এবং সমিতির ছাত্রাবাসের ছাত্ররা।

রামকৃষ্ণ সেবা সমিতি চত্বর সাফাই করে উপস্থিত সাংবাদিকদের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন, দীর্ঘ সাড়ে পাঁচশো বছরের অবসান ঘটতে চলছে আগামী ২২ জানুয়ারি। এদিন অযোধ্যায় ভগবান শ্রীরামচন্দ্রের প্রাণপ্রতিষ্ঠা হবে। এ উপলক্ষ্যে আজ থেকে রাজ্যের বিভিন্ন মঠ-মন্দির পরিষ্কার-পরিচ্ছন্ন করতে সাফাই অভিযান চালানো হচ্ছে। এর মাধ্যমে ভগবান শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে ভক্তিসেবা নিবেদন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি রবিবার হাফলং রামকৃষ্ণ সেবা সমিতিতে সাফাই অভিযানে শামিল হয়ে বেলা সাড়ে দশটা নাগাদ হাফলং থেকে সড়কপথে কাছাড়ের বড়খলার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

Releated Posts

অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে, যুব সমাজকে রক্ষা করাই লক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুন (আইএএনএস): মাদকাসক্তি ও অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে অসম সরকার ভবিষ্যতেও নিরলস অভিযান চালিয়ে যাবে বলে…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

উচ্চশিক্ষা সহায়তা প্রকল্পে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৭৬ কোটির বেশি টাকা বিতরণ করেছে অসম সরকার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৫ জুন (আইএএনএস): উচ্চশিক্ষায় পড়ুয়াদের আর্থিক সহায়তা দিতে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৭৬ কোটিরও বেশি টাকা বিনিয়োগ করেছে অসম…

ByByNews Desk Jun 25, 2026

বরাদ্দ অর্থের শতভাগ ব্যবহার নিশ্চিত করাই বাজেটের অন্যতম লক্ষ্য: অসমের অর্থমন্ত্রী

গুয়াহাটি, ২৫ জুন (আইএএনএস): অসম সরকারের আসন্ন বাজেটে বরাদ্দকৃত অর্থের পূর্ণাঙ্গ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি আর্থিক শৃঙ্খলা বজায়…

ByByNews Desk Jun 25, 2026
Scroll to Top