News Flash

  • Home
  • খেলা
  • স্টেট ব্যাঙ্ক আয়োজিত ক্রিকেটে আগরতলা নর্থ রিজিয়ন চ্যাম্পিয়ন
Image

স্টেট ব্যাঙ্ক আয়োজিত ক্রিকেটে আগরতলা নর্থ রিজিয়ন চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ জানুয়ারি।। এসবিআই রিক্রিয়েশন ক্লাব আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে আগরতলা নর্থ রিজিয়ন টিম-এ চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল ম্যাচে বিজিত সাউথ রিজিয়ন টিম এ পেয়েছে রানার্স খেতাব। আজ, রবিবার দু দিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, ভোলাগিরিস্থিত ক্রিকেট গ্রাউন্ডে। প্রথম খেলায় আগরতলা সাউথ রিজিয়নের টিম-বি আগরতলা নর্থ রিজিয়ন টীম বিকে ৭ উইকেটে হারিয়ে, তৃতীয় স্থান অর্জন করেছে। এই ম্যাচে রজতকান্তি সাহা সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছে।‌ ফাইনাল ম্যাচে আগরতলা নর্থ রিজিয়ন টিম-এ ৯ উইকেটের ব্যবধানে  আগরতলা সাউথ রিজিয়নের টিম-এ কে ৯ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার পেয়েছে কৃষ্ণ দেবনাথ। খেলা শেষে মাঠে এক বিশেষ অনুষ্ঠানে রিজিওনাল ম্যানেজার তমাল দেববর্মা, এজিএম বিনয় ভূষণ দাস সহ অন্যান্য আধিকারিকরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ম্যান অব দ্যা সিরিজ এবং সেরা ব্যাটসম্যান এর পুরস্কারও পেয়েছেন কৃষ্ণ দেবনাথ। এছাড়া, বেস্ট বোলার হিসেবে অনিমেষ চক্রবর্তী, বেস্ট ফিল্ডার হিসেবে সুকান্ত দাস পুরস্কার পেয়েছেন। দুদিন ব্যাপী টুর্নামেন্ট সুন্দরভাবে পরিচালনার জন্য টিসিএ অনুমোদিত অফিসিয়ালদের সম্মানিত করা হয়। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ সূচক বক্তৃতায় আহ্বায়ক সঞ্জয় দত্ত সব খেলোয়াড়দের পাশাপাশি ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল, টিসিএ, কুঞ্জবন স্পোটিং ইউনিয়ন, ভোলাগিরি প্লে সেন্টার এবং সর্বভারতীয় স্কোর জিনালিস্ট ফেডারেশনের সহ-সভাপতি সরযূ চক্রবর্তী সহ মিডিয়া পার্সনদের ধন্যবাদ জানান। এছাড়া, আগামী মাসে এআইবক-এর পক্ষ থেকে ইন্টার ব্যাংক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top