News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ৫.৬৩ কোটি টাকার পর আরও ৫০ লক্ষ টাকার ড্রাগস ও বিদেশি সিগারেট বাজেয়াপ্ত মিজোরামে
Image

৫.৬৩ কোটি টাকার পর আরও ৫০ লক্ষ টাকার ড্রাগস ও বিদেশি সিগারেট বাজেয়াপ্ত মিজোরামে

আইজল, ১৪ জানুয়ারি (হি.স.) : ৫.৬৩ কোটি টাকার ড্রাগস ও বিদেশি সিগারেটের পর মিজোরামে আজ রবিবার আরও ৫০ লক্ষ টাকার বিদেশি সিগারেট বাজেয়াপ্ত করেছে আসাম রাইফেলস এবং কাস্টমস বিভাগ।

গতকাল শনিবার মিজোরামের চামরাই জেলার অন্তর্গত মায়ানমার সীমান্তবর্তী জোখাওথা গ্রামে পরিচালিত অভিযানে ৫.৬৩ কোটি টাকার মাদক ও সিগারেট বাজেয়াপ্ত করেছিলেন আসাম রাইফেলস এবং কাস্টমস বিভাগের আধিকারিক-জওয়ানরা। তাঁরা দুই মহিলার হেফাজত থেকে ৪,৩৯,৬০,০০০ টাকার ৬২৮ গ্রাম হেরোইন এবং ৯৫টি কাৰ্টুনে ১,২৩,৫০,০০০ টাকার বিদেশি সিগারেট বাজেয়াপ্ত করেছিলেন।

আজ রবিবারও একইভাবে এক অভিযান চালিয়ে আসাম রাইফেলস এবং কাস্টমস বিভাগের আধিকারিক-জওয়ানরা ৩৯ কার্টুন থেকে ৫০.৭০ লক্ষ টাকার বিদেশি সিগারেট বাজেয়াপ্ত করেছেন। সিগারেটগুলি একটি গোপন স্থানে মজুত রাখা ছিল।

Releated Posts

এফসিআরএ সংশোধনী নিয়ে মেঘালয়ে কংগ্রেসের প্রতিবাদ, চার্চ-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পত্তি নিয়ে উদ্বেগ

 শিলং, ১০ আগস্ট  : ভারতীয় জাতীয় কংগ্রেস-এর মেঘালয় প্রদেশ কংগ্রেস কমিটি প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন  সংশোধনীর প্রতিবাদে…

ByByNews Desk Aug 10, 2026

স্বাধীনতার চেতনায় ‘হর ঘর তিরঙ্গা’ বাইক র‍্যালি, ইম্ফলে পতাকা উড়িয়ে সূচনা মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ১০ আগস্ট (আইএএনএস): দেশজুড়ে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের অংশ হিসেবে দেশাত্মবোধের বার্তা ছড়িয়ে দিতে সোমবার ইম্ফল পূর্ব…

ByByNews Desk Aug 10, 2026

মণিপুরে সাত জঙ্গি গ্রেফতার, উদ্ধার বিপুল অস্ত্র-গোলাবারুদ

ইম্ফল, ৯ আগস্ট (আইএএনএস): মণিপুরে পৃথক একাধিক যৌথ অভিযানে সাত জঙ্গিকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। গত ২৪ ঘণ্টায়…

ByByNews Desk Aug 9, 2026

মণিপুরে শান্তি ফেরাতে বড় পদক্ষেপ, অবাধ যাতায়াতের জন্য জাতীয় সড়ক খুলে দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী ও আদিবাসী নেতাদের

ইম্ফল, ৮ আগস্ট (আইএএনএস): মণিপুরে শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। শনিবার মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top