News Flash

  • Home
  • প্রধান খবর
  • সেজে উঠেছে অযোধ্যা; রাম মন্দিরের শেষ মুহূর্তের কাজ তুঙ্গে, নিরাপত্তাও করা হচ্ছে জোরদার
Image

সেজে উঠেছে অযোধ্যা; রাম মন্দিরের শেষ মুহূর্তের কাজ তুঙ্গে, নিরাপত্তাও করা হচ্ছে জোরদার

অযোধ্যা, ১৩ জানুয়ারি (হি.স.): প্রতীক্ষার আর মাত্র কয়েকটি দিন, আগামী ২২ জানুয়ারি উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন, পাশাপাশি ওই দিনই শ্ৰীরাম মন্দিরে রামলালার ”প্রাণ প্রতিষ্ঠা” হবে। রাম মন্দিরে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলেছে জোরকদমে। পুণ্যার্থী এবং আমন্ত্রিত অতিথিদের সবরকম সুবিধা প্রদান করতে এবং যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি অযোধ্যা যাওয়ার বিমান পরিষেবার সূচনা হয়েছে।

রামনগরী অযোধ্যা এখন অপরূপ সৌন্দর্য্যে সেজে উঠেছে, কোনও কিছুতেই খামতি রাখছে না শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। খামতি রাখছে না উত্তর প্রদেশ সরকারও। ”প্রাণ প্রতিষ্ঠা” অনুষ্ঠানের সময় নিরাপত্তাও জোরদার করা হচ্ছে। পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা সরঞ্জাম বসানো হচ্ছে, যে জন্য আলাদা প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এনএসজি কমান্ডোদের দ্বারা প্রশিক্ষিত হয়েছে কুইক রেসপন্স টিম। অযোধ্যায় এসএসএফ-এর একটি ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে।

Releated Posts

প্রেমচাঁদ চিরকাল দেশবাসীর প্রেরণার উৎস হয়ে থাকবেন: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রখ্যাত কথাসাহিত্যিক মুন্সি প্রেমচাঁদের জন্মজয়ন্তীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর…

ByByNews Desk Jul 31, 2026

বর্ধমান থেকে জইশ-ই-মহম্মদের সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার, তদন্তে এসটিএফ

কলকাতা, ৩১ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের একটি জনবহুল এলাকা…

ByByNews Desk Jul 31, 2026

ভুটানের রাজার সঙ্গে সাক্ষাৎ বিদেশ সচিব বিক্রম মিশ্রির, দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগিতার অগ্রগতি নিয়ে পর্যালোচনা

থিম্পু, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি শুক্রবার ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের সঙ্গে সাক্ষাৎ…

ByByNews Desk Jul 31, 2026

বুদগামের আরঅ্যান্ডবি বিভাগের অনুমোদনহীন সরঞ্জাম কেনাকাটায় নতুন তদন্তের নির্দেশ জম্মু-কাশ্মীর সরকারের

শ্রীনগর, ৩১ জুলাই (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলার পাবলিক ওয়ার্কস (রোডস অ্যান্ড বিল্ডিংস বা আরঅ্যান্ডবি) বিভাগের অনুমোদনহীন…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top