News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রেগার মজুরির দাবিতে ব্লক অফিসে তালা ঝুলালেন ক্ষুব্ধ শ্রমিকরা
Image

রেগার মজুরির দাবিতে ব্লক অফিসে তালা ঝুলালেন ক্ষুব্ধ শ্রমিকরা

আগরতলা,১২ জানুয়ারি: দীর্ঘ দিন ধরে রেগার মজুরি পাচ্ছেন না শ্রমিকরা। তাই আজ বাধ্য হয়ে সকালে আমবাসা ব্লক অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। অপরদিকে আমবাসা – গন্ডাছড়া সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ শ্রমিকরা। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। তাতে যাত্রী দূর্ভোগ চরমে পৌঁছেছিল।

জনৈক রেগা শ্রমিকের অভিযোগ, দীর্ঘ দিন ধরে আমবাসা ব্লকের অধীন জগন্নাথ পঞ্চায়েতের শ্রমিকরা রেগার কাজের মজুরি পাচ্ছেন না। এ বিষয়ে একাধিকবার পঞ্চায়েতের জানানো হলেও সমস্যা সমাধানের কোনো উদ্যোগ গ্রহন করছে না। তাই বাধ্য হয়ে আজ সকালে আমবাসা ব্লক অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। অপরদিকে আমবাসা – গন্ডাছড়া সড়ক অবরোধে পথ অবরোধে বসেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে প্রসাশনের উচ্চ পদস্থ আধিকারিকরা।তাঁরা অবরোধকারীর সাথে কর্থাবাতা বলেন এবং আশ্বাস দিয়েছেন অতিসত্বর সমস্যা সমাধান করা হবে।ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন তাঁরা ।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top