News Flash

  • Home
  • প্রধান খবর
  • রূপম ইসলামের অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ পুলিশের
Image

রূপম ইসলামের অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ পুলিশের

পূর্ব বর্ধমান, ১১ জানুয়ারি (হি.স.): তাল কাটল সঙ্গীতানুষ্ঠানের। বিশৃঙ্খলা সৃষ্টি হল বিশিষ্ট সঙ্গীত শিল্পী রূপম ইসলামের অনুষ্ঠানে। ঘটনাটি ঘটে বুধবার রাতে পূর্ব বর্ধমানের কালনায় পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন হিমঘরের মাঠে। সেখানে ‘পিঠে-পুলি’ উৎসবের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপম ইসলাম ও তাঁর ব্যান্ড ফসিলস। সন্ধ্যে থেকেই গান শুনেতে মাঠে ভিড় বাড়তে শুরু করে। ভিড় এতটাই হয় যে মাঠে যতটা না দর্শক হাজির হতে পেরেছে তার থেকেও বেশি সংখ্যক দর্শক মাঠের বাইরে অপেক্ষা করছিল। তাঁরাও চাইছিলেন খুব কাছ থেকে তাঁদের প্রিয় শিল্পীর গান শুনবেন এবং তাঁকে দেখবেন। ফলে মাঠে ঢোকার জন্য হুড়োহুড়ি বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়। প্রাচীর ও ব্যারিকেড টপকে মঞ্চের কাছাকাছি যাওয়ার চেষ্টা করলে তাতে আহত হয় কয়েকজন। দু”জনকে কালনা হাসপাতালে ভর্তি করা হয়। এক সময়ে পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে য়ায়। এরপরই ঘটনাস্থলে পৌছয় কালনা থানার পুলিশ। প্রথমে ভিড় খালি করার নির্দেশ দেওয়া হলেও তাতে কাজ হয়নি। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়।

পুলিশ সূত্রে খবর, ওই এলাকার ভিড় থেকে ধারালো অস্ত্র-সহ চারজনকে আটক করা হয়েছে। অনুষ্ঠানে বিশৃঙ্খলা ঘিরেও রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কালনার তৃণমূল কংগ্রেস বিধায়ক দেবপ্রসাদ বাগের উদ্যোগে এই মেলা হয়। তাঁর অভিযোগ, অনুষ্ঠান ব্যর্থ করতে এবং মেলায় উত্তেজনা সৃষ্টি করে বিজেপি ইচ্ছাকৃতভাবে এই বিশৃঙ্খলা তৈরি করেছে।

Releated Posts

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসের সভাপতি হিসেবে স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্বে জোর দিয়েছে ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ব্রিকস সভাপতিত্বের সময় চারটি মূল স্তম্ভ—স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের ওপর বিশেষ গুরুত্ব…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top