News Flash

  • Home
  • দিনের খবর
  • ২২ জানুয়ারি অযোধ্যা বিমানবন্দরে নামবে ১০০টি চার্টার্ড বিমান : যোগী আদিত্যনাথ
Image

২২ জানুয়ারি অযোধ্যা বিমানবন্দরে নামবে ১০০টি চার্টার্ড বিমান : যোগী আদিত্যনাথ

লখনউ, ১১ জানুয়ারি (হি.স.): আগামী ২২ জানুয়ারি অযোধ্যা বিমানবন্দরে নামবে ১০০টি চার্টার্ড বিমান। ওই দিনই অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হবে। বৃহস্পতিবার অযোধ্যা থেকে আহমেদাবাদ পর্যন্ত বিমান যাত্রার শুভসূচনা করেছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ অন্যান্যরা।

পরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, “উত্তর প্রদেশকে চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর দেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রী মোদীর কাছে কৃতজ্ঞ। গত ৩০ ডিসেম্বর অযোধ্যা বিমানবন্দর উদ্বোধন করা হয়েছিল।” যোগী বলেছেন, “রাম মন্দিরের ”প্রাণ প্রতিষ্ঠা” অনুষ্ঠানে যোগ দিতে ২২ জানুয়ারি প্রায় ১০০টি চার্টার্ড বিমান অযোধ্যা বিমানবন্দরে অবতরণ করবে। এটি আমাদের অযোধ্যা বিমানবন্দরের সম্ভাব্যতা যাচাই করার সুযোগও প্রদান করবে।”

Releated Posts

ভয়েস স্যাম্পল সংগ্রহের সিআইডি নোটিসকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-র জারি করা ভয়েস স্যাম্পল সংগ্রহের নোটিসকে চ্যালেঞ্জ করে…

ByByNews Desk Jun 25, 2026

তারাতলায় গুদামের ছাদ ধস: নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর

কলকাতা, ২৫ জুন (আইএএনএস): কলকাতার তারাতলায় নির্মীয়মাণ একটি গুদামের ছাদ ধসে মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের জন্য…

ByByNews Desk Jun 25, 2026

মাদানির ‘জিহাদ’ মন্তব্যে বিজেপির তীব্র সমালোচনা, বললেন— ‘উসকানিমূলক রাজনীতি আর কাজ করছে না’

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জমিয়ত উলেমা-ই-হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যদ আরশাদ মাদানি-র “জিহাদ প্রত্যেক মুসলিমের অধিকার” মন্তব্যকে ঘিরে রাজনৈতিক…

ByByNews Desk Jun 24, 2026

বিহারের পূর্ব চম্পারণে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৪, আহত ৪

পাটনা, ২৪ জুন (আইএএনএস): বিহারের পূর্ব চম্পারণ জেলায় বুধবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে এবং…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top