News Flash

  • Home
  • দেশ
  • মণিপুর থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ : কংগ্রেস
Image

মণিপুর থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ : কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জানুয়ারি (হি.স.) : মণিপুর থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ কংগ্রেস, জানিয়ে দিলেন দলের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল। তিনি বলেছেন, ইম্ফলের অন্য জায়গায় অনুমতি চেয়েছে কংগ্রেস। বুধবার এক সাংবাদিক সম্মেলনে বেণুগোপাল বলেছেন, “আমরা তথ্য পেয়েছি, মণিপুর সরকার ইম্ফলের প্যালেস গ্রাউন্ডে যাত্রা করতে অস্বীকার করেছে। আমরা যখন পূর্ব থেকে পশ্চিমে যাত্রা শুরু করছি, তখন আমরা কীভাবে মণিপুরকে এড়াতে পারি? তাহলে আমরা দেশের মানুষকে কী বার্তা দিচ্ছি? আমাদের শুধু মণিপুর থেকে যাত্রা শুরু করতে হবে। আমরা এখন অন্য জায়গা থেকে মণিপুরে যাত্রা শুরু করতে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।”

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেণুগোপাল আরও বলেন, “যে কোনও মূল্যে মণিপুর থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হবে। আমরা কর্মসূচি নিয়ে এগিয়ে চলেছি, আমরা এই যাত্রা নিয়ে রাজনীতি করতে চাই না। আমরা মণিপুরেও কোনও সমস্যা করতে চাই না। আমরা সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত, যে স্তরেই আমরা করতে পারি। তবে আমরা নিশ্চিত যে আমরা মণিপুর থেকেই যাত্রা শুরু করব।”

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top